সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ ::
সাহাপুরে লিচু বাগান দখল নিয়ে বিএনপি ও আ’লীগ নেতার মধ্যে অস্ত্রের মহড়া, চরম আতঙ্কে এলাকাবাসী সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড ঈশ্বরদীতে ৪০ ক্যান বিয়ারসহ ১ জন গ্রেফতার  ভাঙ্গুড়ায় জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা, থানা ঘিরে এমপির বিক্ষোভ ঈশ্বরদী ইপিজেডে পূর্বঘোষণা ছাড়াই ১১২ শ্রমিক চাকরিচ্যুত

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
——
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি৷। পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ঈশ্বরদীতে ২জন মৃত্যু বরণ করেছে। এরা হলো ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের যুক্তিতলা গ্রামের মিলনের ছেলে লাল (১০) ও অজ্ঞাতনামা শিক্ষার্থী (১৫)।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর’২৫) সকাল সোয়া ৯টার দিকে পাকশী-পাবনা বগা মিঞা সড়কের মসজিদ মোড় এলাকায় একটি দ্রুতগামী সিএনজি থেকে সিটকে পড়ে অজ্ঞাতনামা একটি মেয়ে মাথায় প্রচন্ড আঘাত পায়। সে আওতাপাড়া বাজার থেকে রূপপুর অভিমুখে যাচ্ছিলো। সিএনজি থেকে সিটকে পড়ার পর চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এসময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে আশংকাজনক অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তার পড়নের পোশাক দেখে ধারণা করা হচ্ছে যে সে একজন শিক্ষার্থী।
অন্যদিকে, সকাল আনুমানিক সাড়ে ১১ টার সময় ঈশ্বরদী ইপিজেড রোডের পাকশী মুচিপাড়ার নিকট ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে লাল নামের ১০ বছরের একটি শিশু ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে।
সকালে নিজ বাড়ি থেকে মুচিপাড়ায় দূর্গাপূজা দেখতে এসে রাস্তা পারাপারের সময় এ দূর্ঘটনা ঘটে। এব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা৷

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!