মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ ::
চুয়াডাঙ্গায় তিনদিন ব্যাপী নজরুল জন্মজয়ন্তী পালিত তুমি এসেছিলে ধরায়—কবি এস এম রাজা বিনম্র শ্রদ্ধা জানাই গুরুজী তোমায় —-কবি এস এম রাজা সাহাপুরে লিচু বাগান দখল নিয়ে বিএনপি ও আ’লীগ নেতার মধ্যে অস্ত্রের মহড়া, চরম আতঙ্কে এলাকাবাসী সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় আহত দুই এসএসসি পরীক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় আহত দুই এসএসসি পরীক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় আহত দুই বন্ধু ৪ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যু বরন করেছে ।

শনিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মো. নয়ন হোসেন (১৭) ও রাত ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মো. হৃদয় হোসেন (১৭) চিকিৎসাধীন অবস্থায় মৃত্য বরন করে । তারা দুইজনই চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল।

নিহত নয়ন হোসেন গাইবান্ধা জেলার মো. কামাল হোসেনের ছেলে। সে নানার বাড়িতে থেকে স্কুলে পড়াশুনা করতো। আর হৃদয় হোসেন ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর পূর্বপাড়া গ্রামের হাদিস ব্যাপারীর ছেলে।

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, ঈদের দিন (৩১ মার্চ) মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু ঘুরতে বের হয়। ঘোরাঘুরির একপর্যায়ে তারা পাবনার আটঘরিয়া উপজেলার খিদিরপুর দেবত্তর সড়কের বেরুয়ান-সরাবারিয়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে আটঘরিয়া হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নয়ন হোসেনের অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দরগা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম জানান, নয়ন ও হৃদয় দুজনই ১০ এপ্রিল থেকে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থী ছিল। দুই বন্ধুর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের স্বজনরা জানান, তাদের মরদেহ এখনো হাসপাতালে রয়েছে। দুপুরের মধ্যে মরদেহ আনার চেষ্টা চলছে। দুই বন্ধুকে খালিশপুর কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!