সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সর্বশেষ ::
সাহাপুরে লিচু বাগান দখল নিয়ে বিএনপি ও আ’লীগ নেতার মধ্যে অস্ত্রের মহড়া, চরম আতঙ্কে এলাকাবাসী সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড ঈশ্বরদীতে ৪০ ক্যান বিয়ারসহ ১ জন গ্রেফতার  ভাঙ্গুড়ায় জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা, থানা ঘিরে এমপির বিক্ষোভ ঈশ্বরদী ইপিজেডে পূর্বঘোষণা ছাড়াই ১১২ শ্রমিক চাকরিচ্যুত

ঈশ্বরদীতে মিনিবাসের চাকায় পিষ্ট হয়ে ডালপুরি বিক্রেতা যুবক নিহত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

ঈশ্বরদীতে মিনিবাসের চাকায় পিষ্ট হয়ে ডালপুরি বিক্রেতা যুবক নিহত
ঈশ্বরদী প্রতিনিধি।। ঈশ্বরদীতে নির্মাণাধীন রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিকদের বহনকারী মিনিবাসের চাকায় পিষ্ট হয়ে সম্রাট হোসেন(২৯) নামক এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর’২৫) বিকেলে দাশুড়িয়া–লালন শাহ সেতু মহাসড়কের রূপপুর মসজিদ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রুপপুর মোড় এলাকার রকিবুল ইসলামের ছেলে। সে পেশায় ডালপুরি বিক্রেতা ছিলেন।

জানাগেছে, সম্রাট রুপপুর মোড় থেকে মোটরসাইকেল নিয়ে নতুন হাট মোড়ের দিকে যাচ্ছিলেন। পথে রাশিয়ান নাগরিকদের বহনকারী মিনিবাস (ঢাকা মেট্রো-ঝ ১২-০২২১) তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর পড়ে গেলে বাসটির চাকায় পিষ্ঠ হয়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আশংকা জনক অবস্থায় তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা মুকুল হোসেন বলেন, সম্রাট প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে যাচ্ছিল। হঠাৎ এভাবে তার মৃত্যুতে আমরা বাকরুদ্ধ হয়ে পড়েছি।

পাকশী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কল্লোল কুমার বলেন, খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করেছে। মিনিবাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!