সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ ::
বৃত্তি পেয়েছে রাফসা মাসুদ সকাল প্রি-ক্যাডেট স্কুল থেকে ৩ জন মেধাবী শিক্ষার্থীর বৃত্তি লাভ পাবনায় এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত ভেড়ামারায় ব্যাবসায়ীকে কুপিয়ে জখম, ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই লালপুরে পিতার বিরুদ্ধে ১২ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনায় ডিবির অভিযানে নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়ারু গ্রেফতার চাটমোহরে ভ্যান চালককে গলা কেটে হত্যা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে উদ্ধারকৃত শিশুর মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বগুড়ায় চুয়াডাঙ্গা সদর থানায়  চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ  সুপার রুহুল কবির খান 

ঈশ্বরদীতে মাইলেজ জটিলতা নিরসনের দাবীতে রেল কর্মচারীদের বিক্ষোভ

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

ঈশ্বরদীতে মাইলেজ জটিলতা নিরসনের দাবীতে রেল কর্মচারীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার।।

পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের মাইলেজ জটিলতা(ভাতা) নিরসনের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারি ইউনিয়ন। শনিবার(১৬ নভেম্বর) সকাল ১১ টার দিকে ঈশ্বরদী জংশন স্টেশনের প্লাটফর্মে এ বিক্ষোভ সমাবেশ করেছেন রেল কর্মচারীরা। এসময় তারা প্লাটফর্ম চত্বরে নানা স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে তাদের দাবী না মানলে আরো কঠোর কর্মসূচিতে যাবেন বলেও হুশিয়ারি দেন।

বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারি ইউনিয়ন ঈশ্বরদী শাখার সভাপতি মহিদুল ইসলামের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক শাহিদ হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারি ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক কর্মচারী দল ঈশ্বরদী শাখার সভাপতি মাসুদ রানা নয়ন। সমাবেশে রেলওয়ে শ্রমিক ও কর্মচারিদের বিভিন্ন শাখার সদস্যরা সংহতি প্রকাশ করেন।

এসময় বক্তারা অর্থ মন্ত্রণালয়ের ৩/১১/২০২১ এর অবৈধ আদেশ এবং ২০২২ সালের নিয়োগপ্রাপ্ত রানিং স্টাফদের নিয়োগপত্রের ১২ ও ১৩ নং শর্ত বাতিল করে রেলওয়ের প্রচলিত কোড ও বিধান মতে পার্ট অব পে রানিং এলাউন্স প্রদানের পূর্ণাঙ্গ আদেশ জারি করার দাবী পেশ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!