শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

ঈশ্বরদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নগদ অর্থ মালামালসহ ২ টি ঘর পুড়ে ভস্মীভূত, ১০ লাখ টাকা ক্ষতি

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার।।

ঈশ্বরদীতে রান্না করার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে দুটি ঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করা হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার পাকশী ইউনিয়নের চররুপপুর নলগাড়ি গ্রামের মৃত আব্দুল গফুর ম্যাজিশিয়ান এর ছেলে রেজাউল ইসলাম মহিদুলের বাড়িতে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক রেজাউল ইসলাম মহিদুল জানান, তার বাড়িতে নুরুজ্জামান নামে একজন পরিবারসহ ভাড়া থাকেন। তিনি রান্না করার জন্য বাড়িতে নতুন গ্যাস সিলিন্ডার নিয়ে আসেন। সেই সিলিন্ডারের রেগুলেটর ঠিকমত না লাগিয়েই গ্যাসের চুলার সুইচ চালু করেন। এতেই তাৎক্ষণিক গ্যাসের সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে বাড়িতে আগুন লেগে যায়।

তিনি জানান, আগুনে বাড়ির দুইটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এবং ঘরে তার নেই নিজের ৪টি দামী খাট, ডাইনিং সেট, আলমিরা, ড্রেসিং টেবিল, কাঠের ৪টি চেয়ার, ভাড়াটিয়ার ব্যবসার সমস্ত মালামাল, ২টি সিলিং ফ্যান, সমস্ত পোশাক, থালা-বাসন, নগদ ৫০ হাজার টাকাসহ সব কিছু পুড়ে যায়। আগুনে মোট ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।

রুপপুর গ্রীণসিটি মর্ডাণ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন মাষ্টার আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে দ্রত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে তিনি জানান।

রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কান্তি কুমার মদক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। এতে ৭ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!