সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সকাল প্রি-ক্যাডেট স্কুল থেকে ৩ জন মেধাবী শিক্ষার্থীর বৃত্তি লাভ পাবনায় এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত ভেড়ামারায় ব্যাবসায়ীকে কুপিয়ে জখম, ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই লালপুরে পিতার বিরুদ্ধে ১২ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনায় ডিবির অভিযানে নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়ারু গ্রেফতার চাটমোহরে ভ্যান চালককে গলা কেটে হত্যা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে উদ্ধারকৃত শিশুর মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বগুড়ায় চুয়াডাঙ্গা সদর থানায়  চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ  সুপার রুহুল কবির খান  ঈশ্বরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ জন গ্রেফতার

ঈশ্বরদীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

ঈশ্বরদীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
ঈশ্বরদী(পাবনা)উপজেলা সংবাদদাতা।। আজ সন্ধায় ঈশ্বরদী শহরের পাতিবিল নামক স্থানে পুকুরে বৈদ্যুতিক সংযোগের কাজ করার সময় শীতল (২৫) নামে এক শ্রমিক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু বরন করেছে। সে সাঁড়া গোপালপুর নতুন পাড়ার আব্দুল আজিজের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানাগেছে,সন্ধ্যা পৌনে ৭ টার দিকে উল্লেখেত স্থানে একটি পুকুরে ভেকুতে মাটি কাটার জন্য বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে
শীতল গুরুতর আহত হয় । এরপরও ঘটনাস্হলে উপস্হিত ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মৃত শীতলের স্ত্রী ও শিশু সন্তান রয়েছে বলে জানাগেছে। শীতলের আকস্মিক দূর্ঘটনায় মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এব্যাপারে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ জানান, ঘটনা শুনেছি। যথাযথ আইনী পদক্ষেপ গ্রহন করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!