মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ ::
চুয়াডাঙ্গায় তিনদিন ব্যাপী নজরুল জন্মজয়ন্তী পালিত তুমি এসেছিলে ধরায়—কবি এস এম রাজা বিনম্র শ্রদ্ধা জানাই গুরুজী তোমায় —-কবি এস এম রাজা সাহাপুরে লিচু বাগান দখল নিয়ে বিএনপি ও আ’লীগ নেতার মধ্যে অস্ত্রের মহড়া, চরম আতঙ্কে এলাকাবাসী সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড

ঈশ্বরদীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

ঈশ্বরদীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
——-
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। ঈশ্বরদীতে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই খুন হয়েছে।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আজ ১৭ এপ্রিল’২৫ সকাল আনুমানিক ৯টায় ঈশ্বরদী উপজেলার লক্ষ্মিকুন্ডা ইউনিয়নের লক্ষ্মিকুন্ডা গ্রামে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, উল্লেখিত গ্রামের রিকাত সরদারের বড় ছেলে মনিরুল সরদার (৩৮) ও ছোট ছেলে দিপু সরদার (৩০) এর মধ্যে বাড়ি ও জমিজমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিলো। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া বিবাদ, হাতাহাতি হতো। এরই জের ধরে আজ সকালে দুই ভাইয়ের মধ্যে প্রচন্ড বাকবিতন্ডা, হাতাহাতির এক পর্যায়ে বড় ভাই মনিরুল হাসুয়া দিয়ে ছোট ভাই দিপুর মাথায় আঘাত করে। দিপুও এসময় তার হাতে থাকা হাসুয়া দিয়ে বড় ভাইকে কোপ দিলে বড় ভাই মনিরুলের দুই হাত কেটে যায়।
গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকেই পরিবারের লোকজন এ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বাঘার সন্নিকটে পৌঁছালে ছোট ভাই দিপু মৃত্যু বরণ করে। এসময় উল্লেখিত স্থান থেকে আহত বড় ভাই মনিরুলকে সিএনজি ভাড়া করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং নিহত ছোট ভাই দিপুর লাশ এ্যাম্বুলেন্সে করে লক্ষ্মিকুন্ডা নিজ বাড়িতে নিয়ে আসা হয়।
এব্যাপারে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহীদকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, বিষয়টি শোনার পর ঘটনাস্থলে পুলিশ অফিসার ও ফোর্স পাঠিয়েছি এবং যথাযথ আইনী পদক্ষেপ গ্রহণ করার প্রক্রিয়া চলছে।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!