সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সর্বশেষ ::
সাহাপুরে লিচু বাগান দখল নিয়ে বিএনপি ও আ’লীগ নেতার মধ্যে অস্ত্রের মহড়া, চরম আতঙ্কে এলাকাবাসী সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড ঈশ্বরদীতে ৪০ ক্যান বিয়ারসহ ১ জন গ্রেফতার  ভাঙ্গুড়ায় জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা, থানা ঘিরে এমপির বিক্ষোভ ঈশ্বরদী ইপিজেডে পূর্বঘোষণা ছাড়াই ১১২ শ্রমিক চাকরিচ্যুত

ঈশ্বরদীতে পরিকল্পিতভাবে গৃহবধূ হত্যার অভিযোগ

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

ঈশ্বরদীতে পরিকল্পিতভাবে গৃহবধূ হত্যার অভিযোগ
ঈশ্বরদী প্রতিনিধি।। ঈশ্বরদীতে শারমিন আক্তার লিমা (২৫) নামের এক গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে রবিবার (৩১আগষ্ট’২৫) রাত ৩টার দিকে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামে।নিজ স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগে স্বামী আশিকুর রহমান শাওনকে আজ রোববার সকালে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত গৃহবধূ লিমা ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত আদম আলী মণ্ডলের মেয়ে। ৬ বছর আগে শাওনের সঙ্গে লিমার বিয়ে হয়। তাদের তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

নিহত ‎লিমার ভাই রাজন আলীর অভিযোগে জানাগেছে, তার বোনকে হত্যা করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে। পরে রাত ৩টার দিকে মোবাইলে কল করে আত্মহত্যার কথা বলে। কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখা যায় শাওন লিমার মরদেহ খাটের ওপর শুইয়ে রেখে বসে আছে।

‎এলাকাবাসী ও লিমার ভাই আরও জানান, দাম্পত্য কলহ নিয়ে লিমা-শাওন দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল। এ নিয়ে ইতোপূর্বে একাধিকবার শালিস বৈঠকও হয়েছে।

‎পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাকিউল আযম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করার পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্ত্রীকে হত্যার অভিযোগে নিহত গৃহবধূ লিমার স্বামী শাওনকে গ্রেফতার করা হয়েছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আ.স.ম. আব্দুন নূর বলেন, প্রাথমিকভাবে জিডি অনুযায়ী ময়নাতদন্ত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। নিহত লিমার পরিবারের পক্ষ থেকে দায়ের করা হত্যার অভিযোগ তদন্ত করার পর বিস্তারিত তথ্য জানা যাবে। এর পর হত্যা মামলা হিসেবে নথিভূক্ত করা হবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!