সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সকাল প্রি-ক্যাডেট স্কুল থেকে ৩ জন মেধাবী শিক্ষার্থীর বৃত্তি লাভ পাবনায় এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত ভেড়ামারায় ব্যাবসায়ীকে কুপিয়ে জখম, ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই লালপুরে পিতার বিরুদ্ধে ১২ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনায় ডিবির অভিযানে নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়ারু গ্রেফতার চাটমোহরে ভ্যান চালককে গলা কেটে হত্যা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে উদ্ধারকৃত শিশুর মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বগুড়ায় চুয়াডাঙ্গা সদর থানায়  চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ  সুপার রুহুল কবির খান  ঈশ্বরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ জন গ্রেফতার

ঈশ্বরদীতে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

ঈশ্বরদী(,পাবনা)উপজেলা সংবাদদাতা)।।ঈশ্বরদীর রুপপুর প্রকল্প এলাকা থেকে ২৫ থেকে ২৬ বছরের অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার(১৭ মার্চ) দুপুর ২ টার দিকে পাকশি রেলওয়ে স্টেশনের শেষ মাথায় প্রকল্পের ভরাটকৃত মাটির স্তুপ থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত উদ্ধারকৃত মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২ টার দিকে রুপপুর প্রকল্প এলাকার স্থানীয় লোকজন নিজেদের কাজের উদ্দেশ্যে বের হলে প্রকল্পের ভরাটকৃত মাটির স্তুপের উপর লম্বা কালো চুলের মত কিছু একটা দেখেন। পরে সামনে এগিয়ে গেলে কালো সালোয়ার কামিজ পরিধান ও গলায় ওড়না পেঁচানো একটি নারীর অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। আস্তে আস্তে আরো মানুষ জড়ো হলে তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যান।

মরদেহ উদ্ধার হলেও নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৫ থেকে ২৬ বছরের মত হবে। গলায় ওড়না পেঁচানো দেখে মনে হচ্ছে শ্বাসরোধে কেউ হত্যা করে ফেলে রেখে গেছে। ময়নাতদন্ত ও পরিচয় শনাক্তের পর আসলে কি হয়েছে তার প্রকৃত রহস্যটা জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম শহিদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছি। তার পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআইকে অবগত করা হয়েছে। চেষ্টা করা হচ্ছে তার পরিচয় শনাক্তের জন্য। আর ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারন জেনে আইনি পদক্ষেপ গ্রহন করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!