সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সর্বশেষ ::
সাহাপুরে লিচু বাগান দখল নিয়ে বিএনপি ও আ’লীগ নেতার মধ্যে অস্ত্রের মহড়া, চরম আতঙ্কে এলাকাবাসী সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড ঈশ্বরদীতে ৪০ ক্যান বিয়ারসহ ১ জন গ্রেফতার  ভাঙ্গুড়ায় জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা, থানা ঘিরে এমপির বিক্ষোভ ঈশ্বরদী ইপিজেডে পূর্বঘোষণা ছাড়াই ১১২ শ্রমিক চাকরিচ্যুত

ঈশ্বরদীতে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

ঈশ্বরদীতে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।।
ঈশ্বরদীর একটি ধান ক্ষেত থেকে সিরাজুল ইসলাম সিরাজ (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। সে ঈশ্বরদী পৌর এলাকার ফতে মোহাম্মদপুর প্রামানিক পাড়ার মৃত কেটি আহমেদের ছেলে।

আজ রোববার (৫ অক্টোবর’২৫) সকালে ঈশ্বরদী থানা পুলিশ নিহত সিরাজের নিজ বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে।

ঈশ্বরদী থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাত আনুমানিক ১০ টার দিকে খাওয়া দাওয়া শেষে পরিবারের লোকজন যার যার মতো নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়ে।

সকালে ঘুম থেকে উঠে লোকমুখে ধান ক্ষেতে সিরাজের লাশ পড়ে থাকার সংবাদ পায়। বিষয়টি থানায় জানালে, পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মৃত ব্যক্তির নির্দিষ্ট কোন কর্ম ছিলো না। প্রায় ১২ বছর পূর্বে তার স্ত্রী মারা যায়। সংসারে তার ১৫ বছর বয়সী একটি প্রতিবন্ধী ছেলে রয়েছে।

এবিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আ স ম আব্দুন নূর কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। কি কারণে তার মৃত্যু হয়েছে তা সঠিক বলা যাচ্ছে না। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে। তবে আইনি প্রক্রিয়া চলমান থাকবে।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!