শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

ঈশ্বরদীতে তাপদাহের মধ্যেই কাটা হচ্ছে গাছ

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

 

দেশজুড়ে চলমান দাবদাহের মধ্যেও থেমে নেই বৃক্ষ নিধন। পাবনার ঈশ্বরদীতে প্রতিনিয়ত নির্বিঘ্নে কাটা হচ্ছে গাছ। যেখানে তাপমাত্রা নিয়ন্ত্রেণে বৃক্ষ রোপন করা অতিব জরুরি, ঠিক সেই মুহুর্তে গাছ কেটে নিয়ে যোগান দিচ্চে ইটভাটায়। এসব অবৈধ যানে করে কাঁটা গাছের গুঁড়ি নিয়ে যাওয়া হচ্ছে অবৈধ ইট ভাটায় জ্বালানি হিসাবে।

গাছ কেটে পরিবেশ ধ্বংসের দায়িত্ব নিয়েছে যেন অবৈধ ইটভাটা গুলো। নির্বিচারে গাছ কেটে পরিবেশকে ফেলে দিচ্ছে হুমকির মুখে। প্রচন্ড তাপদাহে ও বৈশ্বিক উষ্ণতা থেকে মুক্তি দিতে পারে যে গাছ সেই গাছ কে কাটা হচ্ছে জালানি হিসাবে। খোঁজ নিয়ে জানা যায়, ঈশ্বরদী উপজেলায় মোট ইট ভাটার সংখ্যা ৬৮ টি। তবে এবছর এখন পর্যন্ত সচল করা হয়েছে মোট ৫২টি। আর এসব ইট ভাটার জালানি হিসাবে ব্যবহার করা হয় কাঁচা গাছ। একদিকে কাঠ পোড়ানোর ফলে যেমন হচ্ছে পরিবেশ দূষণ অন্য দিকে নির্বাচারে বৃক্ষ নিধনের ফলে পরিবেশ তার ভারসাম্য হারাচ্ছে।

অবাধে বৃক্ষ নিধনের কারনে প্রকৃতির এই রুদ্র আচরণ। এছাড়া ইটভাটার লেলিহান শিখায় মুনাফালোভী ইটভাটার মালিকরা জ্বালিয়ে দিচ্ছে বড় বড় তড়-তাজা গাছ। যার ফলে অসময়ে অনাবৃষ্টি, খরা, অতিবৃষ্টি, প্রচণ্ড দাবদাহ, বিভিন্ন রকমের প্রকৃতিক দূর্যগের কবলে পড়ছে পরিবেশ। পরিবেশের এমন বিপর্যয় এর ফলে বেড়েছে তাপমাত্রা । প্রতিদিনই প্রায় ঈশ্বরদীতে তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াস এর উর্বোশ রের্কড করছে ঈশ্বরদী আবহাওয়া অফিস। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষ নিধন বন্ধ করা উচিত বলে মনে করেন সচেতন মহল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!