সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ ::
সকাল প্রি-ক্যাডেট স্কুল থেকে ৩ জন মেধাবী শিক্ষার্থীর বৃত্তি লাভ পাবনায় এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত ভেড়ামারায় ব্যাবসায়ীকে কুপিয়ে জখম, ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই লালপুরে পিতার বিরুদ্ধে ১২ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনায় ডিবির অভিযানে নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়ারু গ্রেফতার চাটমোহরে ভ্যান চালককে গলা কেটে হত্যা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে উদ্ধারকৃত শিশুর মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বগুড়ায় চুয়াডাঙ্গা সদর থানায়  চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ  সুপার রুহুল কবির খান  ঈশ্বরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ জন গ্রেফতার

ঈশ্বরদীতে ডেঙ্গু জ্বরে ১ জনের মৃত্যু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

ঈশ্বরদীতে ডেঙ্গু জ্বরে ১ জনের মৃত্যু
—–
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। আজ ১৯ নভেম্বর’২৪ রাত দেড়টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোঃ তুষার আলী (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে ঈশ্বরদী পৌর এলাকার ভূতের গাড়ি গ্রামের মৃত সেকেন্দার আলী প্রামানিকের ছেলে ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের শ্রমিক। জানা গেছে, গত ৮ দিন পূর্বে তুষারের শরীরে জ্বর এলে তাকে স্থানীয় ভাবে চিকিৎসা করানো হয় কিন্তু তাতে কোন লাভ হয়না। ক্রমান্বয়ে তার শরীরে জ্বর বৃদ্ধি পেতে থাকে। এরপর ঈশ্বরদীতে তার ডেঙ্গু পরীক্ষা করানো হলে চিকিৎসক ডেঙ্গু আক্রান্ত হয়েছে বলে জানায় এবং উন্নততর চিকিৎসার জন্য দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেয়। সে মোতাবেক তুষারকে গত ৫দিন আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রাতে উল্লেখিত সময়ে সে মৃত্যু বরণ করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!