শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সর্বশেষ ::
উন্নয়নখাতে সরকারী বরাদ্দের একটি টাকাও ব্যক্তিগত কাজে ব্যয় করবো না— এমপি আবু তালেব মন্ডল স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ আরএনপিপিকে কমিশনিং লাইসেন্স দিয়েছে বায়েরা ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ: গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে আহত-৭  ঈশ্বরদীতে সিএনজি ব্যবসায়ীর বিরুদ্ধে ৭ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ  ঈশ্বরদীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইনচার্জসহ ৫ পুলিশ আহত, একজনের অবস্থা আশংকাজনক নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান

ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১৩ মার্চ, ২০২৩

পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে শাজাহান আলী (৬৫) নামে এক নিরাপত্তা প্রহরীর মৃত্যু হয়েছে।

সোমবার উপজেলা সদরের রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান ঈশ্বরদী খাদ্য সংরক্ষণাগারের নিরাপত্তা প্রহরী ছিলেন। তিনি পাবনার বেড়া উপজেলার নগরবাড়ি ঘাট এলাকার বাসিন্দা। তার স্ত্রীসহ তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার সকাল আনুমানিক পৌনে ১০টায় রাজশাহী থেকে ছেড়ে আসা ঈশ্বরদী হয়ে ফরিদপুরের ভাঙ্গা অভিমুখে যাচ্ছিল আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি। ওইসময় রেলগেট বন্ধ ছিল। রেললাইন দৌড়ে পার হওয়ার সময় মধুমতি এক্সপ্রেসের ট্রেনে নিচে কাটা পড়েন শাহজাহান। এসময় শরীর দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলে মারা যায় তিনি।

এদিকে খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উদ্ধার কর্মীরা এসে রেললাইন থেকে মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশকে হস্তান্তর করে। রেলওয়ে পুলিশ লাশটির সুরতাহাল শেষে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে তার স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!