ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা
ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নাসিমা (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
ঘটনাটি ঘটেছে আজ শনিবার (১৬ মে’২৬) বিকেল সাড়ে ৩ টার দিকে ঈশ্বরদী রেলগেটের সন্নিকটে পাতিবিলে।
মৃত নাসিমা রাজশাহীর বাঘা উপজেলার চন্ডীপুর হিজল পল্লীর বাসিন্দা মামুনের স্ত্রী।
ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানিয়েছেন, দাম্পত্য কলহের কারনে নাসিমা নিজ বাড়ী থেকে চুপিসারে উল্লেখিত স্থানে এসে পার্বতীপুর থেকে খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু বরন করে।
সংবাদ পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করেছে।
এব্যাপারে ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।