সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সর্বশেষ ::
সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড ঈশ্বরদীতে ৪০ ক্যান বিয়ারসহ ১ জন গ্রেফতার  ভাঙ্গুড়ায় জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা, থানা ঘিরে এমপির বিক্ষোভ ঈশ্বরদী ইপিজেডে পূর্বঘোষণা ছাড়াই ১১২ শ্রমিক চাকরিচ্যুত পাবনা জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান

ঈশ্বরদীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শিশু শিক্ষার্থী নিহত, বাবা গুরুতর আহত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

ঈশ্বরদীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শিশু শিক্ষার্থী নিহত, বাবা গুরুতর আহত
ঈশ্বরদী(পাবনা,) প্রতিনিধি।।

ঈশ্বরদীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোছা. জোবায়রা খাতুন (৮) নামে এক মাদরাসাছাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তার বাবা জিন্নাহ আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে মুলাডুলি ইউনিয়নের হাসিনাপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত জোবায়রা মুলাডুলি বেতবাড়িয়া গ্রামের জিন্নাহ আলীর মেয়ে এবং বেতবাড়িয়া উম্মে কুলসুম কিন্ডারগার্টেন নূরাণী মাদরাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।

স্থানীয়রা জানান, মাদরাসা ছুটি শেষে বাবার মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল ছোট্ট জোবায়রা। পথে মুলাডুলি থেকে দাশুড়িয়া গামী দ্রুতগতির একটি ড্রাম ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় তারা সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই প্রাণ হারায় জোবায়রা।

গুরুতর আহত অবস্থায় বাবা জিন্নাহ আলীকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘাতক ট্রাকটি আটক করে।

পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. এজাজ আহমেদ বলেন, “খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করেছে। দুর্ঘটনা নিয়ে আইনি প্রক্রিয়া চলছে।”
শিশু শিক্ষার্থী জোয়ায়রা নিহতের ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!