মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ ::
চুয়াডাঙ্গায় তিনদিন ব্যাপী নজরুল জন্মজয়ন্তী পালিত তুমি এসেছিলে ধরায়—কবি এস এম রাজা বিনম্র শ্রদ্ধা জানাই গুরুজী তোমায় —-কবি এস এম রাজা সাহাপুরে লিচু বাগান দখল নিয়ে বিএনপি ও আ’লীগ নেতার মধ্যে অস্ত্রের মহড়া, চরম আতঙ্কে এলাকাবাসী সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড

ঈশ্বরদীতে জেলা আওয়ামী লীগ নেত্রী পিয়া গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

ঈশ্বরদীতে জেলা আওয়ামী লীগ নেত্রী পিয়া গ্রেফতার
ঈশ্বরদী(পাবনা) উপজেলা সংবাদদাতা।। আজ ১৩ মার্চ’২৫ ভোরে ঈশ্বরদী হাসপাতাল রোডের নিজ বাড়ী থেকে পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজ্যাবিন শিরিন পিয়াকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
সে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর স্ত্রী এবং প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপির মেয়ে ও সাবেক এমপি গালিবুর রহমান শরীফের বোন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর শহীদুল ইসলাম শহীদ গ্রেফতার এর সত্যতা নিশ্চিত করে বলেছেন, গত জুলাই আগষ্ট২৪ বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর হামলা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকার পতনের পর থেকে পিয়া পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৪ টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!