রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

ঈশ্বরদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩

ঈশ্বরদী (পাবনা) থেকে: ‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সব সময়’ এই স্লোগানে পাবনার ঈশ্বরদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় এতে গ্রাম দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, সিপিপি, ইউনিয়ন দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্যসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

এ উপলক্ষ্যে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধিবিষয়ক আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি এম ইমরুল কায়েস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার ও ফায়ার সার্ভিস ও ডিফেন্স স্টেশন কর্মকর্তা মোখলেসুর রহমান প্রমুখ।

এর আগে উপজেলা চত্বর থেকে র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়।
অনুষ্ঠানে বক্তরা বলেন, দুর্যোগ বলে আসে না। যেকোনো মুহূর্তে এসে বড় ধরনের ক্ষতি করতে পারে। তাই সবাইকে সচেতন থাকতে হবে। যাতে ক্ষতি কম হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!