শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

ঈশ্বরদীতে জাতীয় সমবায় দিবস পালিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৫ নভেম্বর, ২০২২

ঈশ্বরদীতে জাতীয় সমবায় দিবস পালিত
ঈশ্বরদী (পাবনা) থেকে স্টাফ রিপোর্টার: ‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকের আলোকে পাবনার ঈশ্বরদী উপজেলায় শনিবার ৫১ তম জাতীয় সমবায় দিবসে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে।

এ উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকার সমবায়ী সংগঠক ও প্রশাসনের কর্মকর্তারা উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণ থেকে বেলা ১০টায় র‌্যালি বের করেন। ফিরে এসে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন ও উপজেলা পরিষদ মিলানায়তনে আলোচনা সভা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি এম ইমরুল কায়েশের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস।

সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায় আন্দোলনকে দেশের উন্নয়নের অন্যতম প্রায়োগিক পদ্ধতি হিসেবে বিবেচনা করেছিলেন। দেশের কৃষিসহ অন্যান্য উৎপাদনে বিনিয়োগ, উৎপাদিত পণ্যের বিপণন ও ন্যায্য মূল্য প্রাপ্তি, নারীর ক্ষমতায়ন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে সমবায় খুবই কার্যকরী একটি পদ্ধতি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গঠনের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে সমবায় আন্দোলনকে বেগবান করতে হবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

বক্তব্য দেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাসুদ রানা, পৌরসভার প্যানেল মেয়র মেয়র আবুল হাসেম, ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা আকন্দ রাব্বেউল্লাহ মানিক, আওতাপাড়া সমবায় সমিতির সভাপতি পারভীন আক্তার, ফ্রেন্ডস ৮৩ সমিটির সভাপতি মনোয়ার হোসেন প্রমুখ।

সবশেষে অনুষ্ঠানে স্বপ্নীল সঞ্চয় ঋণদান সমবায় সমিতি, প্রমিনেন্ট সেভিংস বহুমুখী সমবায় সমিতি ও কাব্য সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি শ্রেষ্ঠ করদাতার মর্যাদা লাভ করায় ক্রেস্ট দেওয়া হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!