সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সর্বশেষ ::
সাহাপুরে লিচু বাগান দখল নিয়ে বিএনপি ও আ’লীগ নেতার মধ্যে অস্ত্রের মহড়া, চরম আতঙ্কে এলাকাবাসী সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড ঈশ্বরদীতে ৪০ ক্যান বিয়ারসহ ১ জন গ্রেফতার  ভাঙ্গুড়ায় জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা, থানা ঘিরে এমপির বিক্ষোভ ঈশ্বরদী ইপিজেডে পূর্বঘোষণা ছাড়াই ১১২ শ্রমিক চাকরিচ্যুত

ঈশ্বরদীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

ঈশ্বরদীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে শিশুর মৃত্যু
——-
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে সামিউল আলম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ রবিবার (২৮ সেপ্টেম্বর’২৫) রাত আনুমানিক ২টার দিকে।
নিহত সামিউল ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের গাঁগোয়াল মৃধাপাড়ার শামিম ফকিরের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই খাওয়া দাওয়া শেষে রাতে তার দাদির সাথে ঘুমাতে যায়। উল্লেখিত সময়ের কিছু পূর্বে হঠাৎ ঘুমন্ত সামিউল আর্তচিৎকারে ফেটে পড়ে। এসময় দাদিসহ অন্য ঘরে থাকা বাবা মায়ের ঘুম ভেঙে গেলে তারা সামিউলের কাছে ছুটে এসে জানতে পারে তার সমস্ত শরীরে প্রচন্ড জ্বালাপোড়া করছে।
কিছুক্ষণের মধ্যেই সামিউলের শরীর বিবর্ণ হয়ে যায়। এমতাবস্থায় তারা দ্রুত সামিউলকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে বিষাক্ত সাপ কামড় দিয়েছে বলে জানায় এবং দ্রুত সাধ্যমতো সর্বোচ্চ চিকিৎসা প্রদান করে। কিন্তু তাতে কোন লাভ হয়না।
মূহুর্তেই শিশু সামিউল মৃত্যুর কোলে ঢলে পড়ে। এদিকে শিশু সামিউলের অপ্রত্যাশিত মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রেরকঃ মুনমুন আক্তার
সাপ্তাহিক জংশন।
ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!