শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

ঈশ্বরদীতে গভীর রাতে ঘরে পেট্রোল ঢেলে অসহায় পরিবারকে হত্যার চেষ্টা

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
ঈশ্বরদীতে গভীর রাতে ঘরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে অসহায় পরিবারকে হত্যার চেষ্টা
ঈশ্বরদী(পাবনা) উপজেলা সংবাদদাতা।।
ঈশ্বরদীতে গভীর রাতে ঘরে পেট্টল ঢেলে আগুন ধরিয়ে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ২রা এপ্রিল দিবাগত রাত আনুমানিক ২ টার সময় উপজেলার সাহাপুর ইউনিয়নের মন্ত্রীমোড়স্থ মৃত মল্লিক সরদারের ছেলে বাচ্চু মল্লিকের বাড়িতে ঘরে আগুন ধরিয়ে হত্যা চেষ্টার এ ঘটনা ঘটে।
প্রতিবেশী এবং পরিবার সূত্রে জানাযায়, যখন ঘুমের সাগরে নিমজ্জিত সমস্ত এলাকা ঠিক তখনই কে বা কাহারা শত্রুতা বশত বাচ্চু মল্লিকের পরিবারকে আগুনে পুড়িয়ে মারতে ঘরে পেট্টল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। শরীরে আগুনের আঁচ লেগে ঘুম ভাঙ্গে বাচ্চু, তার স্ত্রী এবং সন্তানদের। তারা দ্রুত ঘর থেকে বেরিয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিভিয়ে ভেলে। তবে বাচ্চুর পরিবারের সবাই প্রাণে বেঁচে গেলও দেড় ঘন্টার আগুনে পুড়ে ছাই হয়েছে তাদের সবকিছু । এই ঘটনায় ভীতসন্ত্রস্ত এবং আতঙ্কিত পুরো পরিবারসহ এলাকাবাসী।
এ ব্যাপারে ঈশ্বরদীর রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কান্তি কুমার মোদক জানান, আগুন লাগার খবর পেয়ে ভোর ৪ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে রুপপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। মামলার প্রস্ততি চলছে বলে জেনেছি। তবে এখনো পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!