শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

ঈশ্বরদীতে গত ২৪ ঘন্টায় আরও ১৬৬ জন করোনায় আক্রান্ত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৭ জুলাই, ২০২১

ঈশ্বরদীতে গত ২৪ ঘণ্টায় আরো ১৬৬ জন করোনায় আক্রান্ত
————————————————————————–ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা ।। গত ২৪ ঘন্টায় ঈশ্বরদী উপজেলায় নতুন করে আরো ১৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। মোট ১ হাজার ৬৩ জন এর নমুনা পরীক্ষা করে উল্লেখিত সংখ্যক ব্যক্তির করোণা পজিটিভ পাওয়া গেছে।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আসমা খান জানিয়েছেন ,উপজেলা হেলথ কমপ্লেক্স এর মাধ্যমে সংগ্রহকৃত ৬৯ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে ২২ জনের। অপর দিকে বেসরকারিভাবে সংগ্রহকৃত ৯৯৪ জন এর নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর করোণা পজিটিভ এসেছে ১৪৪ জনের। এ নিয়ে মোট গত ২৪ ঘন্টায় ঈশ্বরদীতে করণা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৬ জন । ঈশ্বরদীতে করোনা আক্রান্তের অধিক সংখ্যক রিপোর্ট আজকে এসেছে। ঈশ্বরদীর করোনা সংক্রমনের হট স্পট হিসেবে চিহ্নিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের শ্রমিক-কর্মচারীরা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে ঈশ্বরদীতে করোণা সংক্রমণ বিস্তৃতি লাভ করেছে দিনকে দিন প্রকট আকারে। আর এক শ্রেণীর মানুষ স্বাস্থ্য বিধি অমান্য করার একটা অঘোষিত প্রতিযোগিতায় নেমেছে বলে মনে হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে এবং বেসরকারি বিভিন্ন মাধ্যম থেকে বারবার জনসচেতনতা সৃষ্টির জন্য বলা হলেও তারা মানতে চাইছে না। যে কারণে প্রতিনিয়ত করোণা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে প্রশাসনকে আরো কঠোর ভূমিকায় অবতীর্ণ হতে হবে বলে অভিজ্ঞ মহল মনে করেন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!