সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড ঈশ্বরদীতে ৪০ ক্যান বিয়ারসহ ১ জন গ্রেফতার  ভাঙ্গুড়ায় জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা, থানা ঘিরে এমপির বিক্ষোভ ঈশ্বরদী ইপিজেডে পূর্বঘোষণা ছাড়াই ১১২ শ্রমিক চাকরিচ্যুত পাবনা জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান

ঈশ্বরদীতে কলা চুরি করতে গিয়ে ধরা খেয়েছে ৩ কিশোর, উদ্ধার করেছে পুলিশ

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

ঈশ্বরদীতে কলা চুরি করতে গিয়ে ধরা খেয়েছে ৩ কিশোর, উদ্ধার করেছে পুলিশ
ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি।। কলা চুরি করতে গিয়ে ধরা খেয়েছে তিন শিক্ষার্থী। হাতেনাতে ধরে স্থানীয় লোকজন তিন শিক্ষার্থীকে গাছের সঙ্গে বেঁধে রাখে । ঘটনা টের পেয়ে অভিযুক্ত এই তিন শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৭ মে’২৬) দুপুর সোয়া ১২টার দিকে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের দুবলচারা এলাকায়।

কলা চোর ঐ তিন শিক্ষার্থী ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের চর-মিরকামারীতে বসবাসকরে। এরা হলো, ওবায়দুল ইসলামের ছেলে ফাহিম রহমান (১৪), লিটন সরদারের ছেলে মেহেদী হাসান (১৫) ও তোফাজ্জল হোসেনের ছেলে সজল হোসেন (১৪)।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সকালে ওই তিন শিক্ষার্থী কোচিং শেষে অটোরিকশায় করে দাশুড়িয়া থেকে মুলাডুলির দুবলাচারা এলাকায় ঘুরতে যায়। এ সময় নিজেরা যুক্তিবুদ্ধি করে একটি কলাবাগান থেকে বেশ কিছু কলা চুরি করে।
চুরির বিষয়টি টের পেয়ে স্থানীয় কয়েকজন যুবক ওই তিনজনকে ধরে গাছের সঙ্গে বেঁধে রাখে। এ ঘটনার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ওই তিন শিক্ষার্থীকে উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান জানিয়েছেন,‘এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।উদ্ধারকৃত ওই তিন শিক্ষার্থীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এবিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা। ০১৭১১৪৬১৯৫৬

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!