বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

ঈশ্বরদীতে কলাবোঝাই ট্রাক উল্টে নিহত ৩, আহত ৬

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার।।

পাবনার ঈশ্বরদীতে কলা বোঝাই একটি ট্রাক উল্টে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৬ জন গুরুতর আহত হয়েছে। রবিবার (১৮ এপ্রিল) রাত ১১টায় উপজেলার সাহাপুর ইউনিয়নের চড়গড়গড়ি পশ্চিমপাড়ায় (হুদিপাড়া) এ ঘটনা ঘটে।
নিহত ৩ জন হলেন ঈশ্বরদীর লক্ষিকুন্ডা ইউনিয়নের দাদাপুর গ্রামের ফয়েজ আলী প্রামাণিকের ছেলে জুব্বার হোসেন (৬৫), মৃত কাশেম আলী শাহের ছেলে মতিয়ার রহমান (৪৫) এবং জয়পুরহাট জেলার শুকুর আলী (৩৫)।

স্থানীয়রা জানান , চড়গড়গড়ি থেকে কলা কিনে ব্যাপারী ও শ্রমিক ৯ জন ট্রাকে বোঝাই করে বাড়ি ফিরছিলেন। এ সময় হুদিপাড়ার কাছে এলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ শ্রমিক মারা যায়।

 

তারা জানান, মুমূর্ষু অবস্থায় ৬ জনকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা গুরুতর। ট্রাকের চালক এ সময় পালিয়ে যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!