বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

ঈশ্বরদীতে করোনায় গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ৬৮ জন

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

ঈশ্বরদীতে করোনায় গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ৬৮ জন
———
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।।
ঈশ্বরদীতে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসেব অনুযায়ী গত ৮ দিনে এ’নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০০ জন। সর্বশেষ ১১৩০ জনের নমুনা পরীক্ষা করে উল্লেখিত সংখ্যক ব্যক্তির করোনা পজেটিভ এসেছে। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে স্থাপিত ফেমাস স্পেশালাইজড হাসপাতাল ও ডি এম এফ আর মুলিকুলার ল্যাবের মাধ্যমে পরীক্ষাকৃত নমুনার প্রাপ্ত ফলাফল অনুযায়ী আক্রান্তের উক্ত সংখ্যা পাওয়া গেছে। ঈশ্বরদী উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবনতা মানুষের মধ্যে খুব কমই লক্ষ্য করা যাচ্ছে। এখানে রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প ও আইইপিজেড’র কর্মরত বহিরাগত হাজার হাজার মানুষের অবাধ চলাচল করোনা ভাইরাস সংক্রমনের বিস্তারকে সহজতর করে দিচ্ছে। পর্যায়ক্রমে ঈশ্বরদী উপজেলার সকল ইউনিয়নেই নতুন করে করোনা ভাইরাস ক্রমান্বয়ে সংক্রমিত হতে শুরু করেছে। এখনই প্রশাসনের পক্ষ থেকে বাধ্যতামূলক বিধি নিষেধ কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে অভিজ্ঞ মহল মনে করেন।

প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!