শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

ঈশ্বরদীতে করোনায় প্রবীন সাংবাদিক আব্দুর রাজ্জাকের মৃত্যু, আক্রান্ত আরও ৭৭ জন

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৬ জুলাই, ২০২১

ঈশ্বরদীতে করোণায় প্রবীণ সাংবাদিক আবদুর রাজ্জাকের মৃত্যু, আক্রান্ত নতুন আরও ৭৭ জন
—————————————————————— ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। গত ২৪ ঘন্টায় ঈশ্বরদী উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে প্রবীণ সাংবাদিক আবদুর রাজ্জাক (৭০) মৃত্যুবরণ করেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে দৈনিক ইত্তেফাকের ঈশ্বরদী উপজেলার সাবেক সংবাদদাতা প্রবীণ সাংবাদিক আবদুর রাজ্জাক মৃত্যুবরণ করেন। তার বাড়ি ঈশ্বরদী পৌর এলাকার পিয়ারপুর গ্রামে। অন্যদিকে ঈশ্বরদীতে নতুন করে আরো ৭৭ জন করোনা শনাক্ত হয়েছে। মোট ১হাজার ৩’শ ৫০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর উল্লেখিত সংখ্যক ব্যক্তিদের করোনা পজিটিভ পাওয়া গেছে।
এরমধ্যে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে সংগ্রহকৃত ১৪০ জনের নমুনায় ২৭ জন এবং বেসরকারিভাবে সংগৃহীত ১হাজার ২’শ ১০ জনের নমুনায় ৫০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
এদিকে প্রবীণ সাংবাদিক আব্দুর রাজ্জাকের মৃত্যুতে ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, ডিডিপির চেয়ারম্যান, সাপ্তাহিক জংসন সম্পাদক এস এম রাজা গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!