বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

ঈশ্বরদীতে এশিয়ান টিভির জন্মদিন পালিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

মুনমুন আক্তার।। এশিয়ান টেলিভিশন ও এশিয়ান রেডিওর নবম বছরে পদার্পন উপলক্ষ্যে রাজশাহী বিভাগে অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । আজ ২১ জানুয়ারী’২১ (বৃহস্পতিবার) সকালে ঈশ্বরদী বিএসআরআই হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসআরআই-এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কবি ড. কুয়াশা মাহমুদ ও পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান মাহাজেবিন শিরিন পিয়া। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাপ্তাহিক জংসনের প্রধান নির্বাহী ও ভারপ্রাপ্ত সম্পাদক ডিডিপির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক কবি কলামিষ্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক শিল্পী সূফি সাধক গুরুজি এস এম রাজা ও ঈশ্বরদী ফটো সাংবাদিক এসোসিএশনের সভাপতি, আমাদের সময় প্রতিনিধি ওয়াহেদ আলী সিন্টু। এশিয়ান টেলিভিশনের রাজশাহী বিভাগীয় স্টাফ রির্পোটার মোঃ আখতার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অন্যানের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন এশিয়ান টেলিভিশনের উত্তরাঞ্চল প্রতিনিধি সাজেদুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি শফিক কামাল, জিটিভির ঈশ্বরদী প্রতিনিধি নাসিম আহমেদ, আনন্দ টিভি ঈশ্বরদী প্রতিনিধি বায়োজিত বস্তামী প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক উত্তর জনতার সম্পাদক শহিদুল হাসান ববি সরদার। পরে আনুষ্ঠানিক ভাবে জন্মদিনের কেক কাটা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!