সোমবার, ২৫ মে ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড ঈশ্বরদীতে ৪০ ক্যান বিয়ারসহ ১ জন গ্রেফতার  ভাঙ্গুড়ায় জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা, থানা ঘিরে এমপির বিক্ষোভ ঈশ্বরদী ইপিজেডে পূর্বঘোষণা ছাড়াই ১১২ শ্রমিক চাকরিচ্যুত পাবনা জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান

ঈশ্বরদীতে ইফতার খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

ঈশ্বরদীতে ইফতার খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ
ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর দাশুড়িয়ায় বিডি ক্রিয়েশন কোম্পানির দেয়া ইফতার খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের মধ্যে অন্ততঃ ২৬ জনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের ৯৯ভাগই নারী শ্রমিক।ি

ঘটনাটি ঘটেছে ‎সোমবার (১৬ মার্চ’২৬)সন্ধ্যায়।
জানাগেছে, প্রতিদিনের মতো বিডি ক্রিয়েশন কোম্পানির দেয়া পিয়াজু, আলুচপ, ছোলা, মুড়ি খেজুর দিয়ে ইফতার করেন শ্রমিকরা। কিন্তু ইফতার গ্রহণের কিছুক্ষণ পর থেকেই শ্রমিকদের মধ্যে বমি,পায়খানা, পেট ব্যথা ও মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দেয়। পরে দ্রুত তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর অসুস্থ অবস্থায় ২৬ জনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
‎ হাসপাতালে ভর্তি অনেকেই বলেছেন, খাবারগুলো গন্ধ হয়ে গিয়েছিল। অনেকেই খায়নি। সারাদিন পর ইফতার করে বাধ্য হয়েই ক্ষতিকর খাবারগুলো খেতে হয়েছে। কেউ নিজে না খেয়ে বাড়িতে নিয়ে পরিবারের সদস্যদের খাওয়ালে তারাও অসুস্থ হয়ে পড়েন।
আকস্মিক এঘটনায় মিলের শ্রমিক, আত্মীয় স্বজন ও এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। অপ্রত্যাশিত এঘটনায় আক্রান্তদের পরিবার পরিজনদের অনেককেই হাসপাতালে কান্না কাটি করতে দেখা যায়।
এদিকে সংবাদ পেয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুজ্জামান হাসপাতালে গিয়ে রোগীদের খোঁজ খবর নেন।

‎ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আলী এহসান জানান, অসুস্থ শ্রমিকদের তাৎক্ষনিক প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। অধিকাংশ রোগীর অবস্থাই বর্তমানে স্থিতিশীল রয়েছে। তারা এখন ঝুঁকিমুক্ত।
‎এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যের জন্য চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!