শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

ঈশ্বরদীতে অপহরণের তিনদিন পর যুবকের দুর্গন্ধযুক্ত লাশ উদ্ধার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

ঈশ্বরদীতে তিনদিন পর অপহৃত যুবকের দুর্গন্ধযুক্ত লাশ উদ্ধার
ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা।। অপহরণের তিনদিন পর ঈশ্বরদী থানা পুলিশ দুর্গন্ধযুক্ত লাশ উদ্ধার করেছে হৃদয়(২৪) নামের এক যুবকের। সে ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের নতুন রুপ পুর গ্রামের বাসিন্দা মজনু হোসেনের ছেলে। জানাগেছে, গত ১১ ডিসেম্বর’২১ রুপপুর চারাবটতলা থেকে একটি মাইক্রোবাসে করে আসা অপহরণকারী দুর্বৃত্তরা হৃদয়কে তুলে নিয়ে যায় এবং তার মোবাইল ফোন দিয়ে পরিবারের কাছে ৪০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি ঈশ্বরদী থানায় জানানো হলে পুলিশ তাকে জীবিত উদ্ধার করার জন্য তথ্য প্রযুক্তি ব্যবহার করে সাধ্যমত প্রচেষ্টা অব্যাহত রাখে। কিন্তু জীবীত উদ্বার করা সম্ভব হয়না। অবশেষে তিনদিন পর আজ ১৩ ডিসেম্বর রাত সোয়া নয়টার দিকে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রাম থেকে অপহৃত যুবক হৃদয়ের লাশ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!