বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার নির্বাচনে কারচুপির অভিযোগ বিএনপি প্রার্থী হাবিবের, আদালতের প্রতি শ্রদ্ধাশীল নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল

ইউএনওর হামলাকারী দুই দুষ্কৃতকারী গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

দিনাজপুর অফিস।।
আজ ৫ সেপ্টেম্বর’২০ (শুক্রবার) ভোরে র্্যাব পুলিশের যৌথ অভিযানে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহি অফিসার ওয়াহিদা খানম ও তার বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার মূল আসামি দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এরা হলো ঘোড়াঘাট উপজেলার সাগরপুর গ্রামের এমদাদুল হকের ছেলে আসাদুল ইসলাম ও রানীগঞ্জের আবুল কালামের ছেলে জাহাঙ্গীর আলম। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে টেন্ডারবাজি, চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের গুরুতর অপকর্মের অভিযোগ রয়েছে বলে হাকিমপুর ও ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন। আসাদুলকে হিলির কালিগঞ্জ বোনের বাড়ি থেকে এবং জাহাঙ্গীরকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।জাহাঙ্গীর আলম (৪২) ও আসাদুল ইসলাম (৩৫) স্থানীয় যুবলীগের নেতা বলে জানিয়েছেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোররাতে উল্লেখিত দুষ্কৃতিকারীরা উপজেলা নির্বাহি অফিসার ওয়াহিদা খানমের বাসভবনে প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে ওয়াহিদা ও তার বাবা ওমর আলীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে নির্মমভাবে আঘাত করে গুরুতর জখম করে। এ ব্যাপারে বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকির হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলো রংপুর ডিআইজির একজন প্রতিনিধি ও দিনাজপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ মাহমুদ। এ ব্যাপারে ওয়াহিদা খানমের ভাই শেখ ফরিদ বাদী হয়ে ঘোড়াঘাট থানায় বৃহস্পতিবার একটি মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!