মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার নির্বাচনে কারচুপির অভিযোগ বিএনপি প্রার্থী হাবিবের, আদালতের প্রতি শ্রদ্ধাশীল নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল

আজ উদ্বোধন হতে যাচ্ছে একুশে বইমেলা

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

ঢাকা অফিস ।। দেড়িতে হলেও আজ ১৮ মার্চ’২১ বৃহস্পতিবার বিকেল ৩টায় উদ্ভোধন হতে যাচ্ছে বাঙালির প্রাণের মেলা একুশে বই মেলা। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে বই মেলা উদ্ধোধন করবেন। বাংলা একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিতব্য এই বই মেলা
একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। এতে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। সংস্কৃতিসচিব মো. বদরুল আরেফীন।
স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী।অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান রচিত ও বাংলা একাডেমি প্রকাশিত “আমার দেখা নয়াচীন”-গ্রন্থের ইংরেজি অনুবাদের মোড়ক উন্মোচন করা হবে এবং ২০২০ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করা হবে। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা গ্রন্থের মোড়ক উন্মোচন ও পুরষ্কার প্রদান করবেন। উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে প্রায় দেড় মাস বিলম্বে বহু প্রতিক্ষিত এই বই মেলা আজ উদ্ধোধন হতে যাচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!