মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সর্বশেষ ::
চুয়াডাঙ্গায় তিনদিন ব্যাপী নজরুল জন্মজয়ন্তী পালিত তুমি এসেছিলে ধরায়—কবি এস এম রাজা বিনম্র শ্রদ্ধা জানাই গুরুজী তোমায় —-কবি এস এম রাজা সাহাপুরে লিচু বাগান দখল নিয়ে বিএনপি ও আ’লীগ নেতার মধ্যে অস্ত্রের মহড়া, চরম আতঙ্কে এলাকাবাসী সচ্ছতা যোগ্যতা ও মেধাই বাংলাদেশ পুলিশের নিয়োগের মূল ভিত্তি ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ঈশ্বরদীতে ছাগলের সজনে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত-১ ঈশ্বরদীতে ৪ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী বৃদ্ধ গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে যা মিলল আদালতে মাদক দুই আসামির কারাদণ্ড

অবশেষে সড়ক দুর্ঘটনায় আহত ঈশ্বরদীর সিয়াম মারা গেলেন

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ মে, ২০২৪

অবশেষে সড়ক দুর্ঘটনায় আহত ঈশ্বরদীর সিয়াম মারা গেলেন

স্টাফ রিপোর্টার।।

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘ এক বছর চিকিৎসাধীন থাকার পর অবশেষে মারা গেলেন ঈশ্বরদীর উদিয়মান যুবক সিয়াম হোসেন (১৯) (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (২১ মে) সকাল সাড়ে ৭টায় রাজধানীর শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালে সিয়াম মারা যায়।

সিয়াম হোসেন ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের মিরকামারী দক্ষিণপাড়া গ্রামের ইমারুল প্রামানিকের ছোট ছেলে। সে ওয়ার্কশপে মেকানিকের কাজ করতো।

স্থানীয়রা জানান, গত বছর আটঘরিয়া দেবোত্তরে মোটরসাইকেলের সাথে ট্রাকের ধাক্কায় সিয়াম এর পা সম্পূর্ণ ভেঙে গিয়ে সে গুরুতর আহত হয়। এরপর রাজধানীর পঙ্গু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে সে দীর্ঘ এক বছর বেশি সময় ধরে চিকিৎসা নিচ্ছিলেন। সবশেষে গত রবিবার (১৯ মে) রাজধানীর শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালে তার পায়ের অপারেশন করা হয়৷ অতিরিক্ত রক্তক্ষরণের ফলে সেখানেই আজ সকালে সিয়াম মারা যান।

পারিবারিক সূত্র জানায়, সিয়াম এর লাশ ঢাকা থেকে ঈশ্বরদীতে নিয়ে আসার প্রস্তুতি চলছে। আজ সন্ধ্যায় মিরকামারী ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে মিরকামারী কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হবে। যুবক সিয়াম এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!