বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে শিক্ষক মারধরের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ওয়ালটন প্লাজার উদ্যোগে ঈশ্বরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে ডিবির অভিযান, ১০০ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী গ্রেফতার খালেক হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামী টেম্পু আলম গ্রেফতার, অস্ত্র উদ্ধার চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামি চশমা সাঈদকে গলা কেটে হত্যা আশাদুর রহমান এর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি ও সম্মাননা লাভ পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষককে মারধরের অভিযোগ, ৪ ঘণ্টা পর মৃত্যু ছাগলের জন্য প্রাণ হারালো পিতা-পুত্রসহ ৪ জন

সারা বিশ্বে করোণায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো সাড়ে ১৭ কোটির কাছাকাছি

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৯ জুন, ২০২১

ডেস্ক রিপোর্ট।।

 

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে শনাক্ত ও মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ৬৭৭ জন। আর নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন তিন লাখ ৬৮ হাজার ৪৩৭ জন। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন পাঁচ লাখ ১৩ হাজার ৬৪৩ জন।

বুধবার (৯ জুন) সকাল সোয়া ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট ১৭ কোটি ৪৭ লাখ ৩৮ হাজার ৭৬২ জন। এর মধ্যে মারা গেছেন ৩৭ লাখ ৬২ হাজার ৫৭০ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ কোটি ৮১ লাখ ৩৩ হাজার ৯৩৫ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন কোটি ৪২ লাখ ৪২ হাজার ৮৬৬ জন। এর মধ্যে মারা গেছেন ছয় লাখ ১৩ হাজার ৫২ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৮২ লাখ ২০ হাজার ৮৬৩ জন।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত দুই কোটি ৯০ লাখ ৮৮ হাজার ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে তিন লাখ ৫৩ হাজার ৫৫৭ জনের। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৭৪ লাখ ৯৬ হাজার ১৯৮ জন।

তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক কোটি ৭০ লাখ ৩৮ হাজার ২৬০ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৭৭ হাজার ৩০৭ জনের। আর সুস্থ হয়েছেন এক কোটি ৫৪ লাখ ৯৪ হাজার ৭১ জন।

তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স, পঞ্চম স্থানে তুরস্ক, ষষ্ঠ স্থানে রাশিয়া, সপ্তম যুক্তরাজ্য, অষ্টম ইতালি, নবম আর্জেন্টিনা এবং দশম জার্মানি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!