রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সর্বশেষ ::
সারাদেশের ২৯৭ আসনের নব নির্বাচিত সংসদ সদস্যের সরকারি গেজেট প্রকাশ পাবনা-৪ আসনে পুনরায় ভোট গণনার আবেদন বিএনপি প্রার্থীর উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ পাবনা-৪ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: শরিফুল ইসলাম তুহিন বর্ণাঢ্য আয়োজনে অক্সফোর্ড একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাপ্তাহিক সমকোণের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

সাপ্তাহিক সমকোণের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
—————–
মুনমুন আক্তার।। গত ২৪ নভেম্বর’২১ সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলা রোডস্থ নিজস্ব কার্যালয়ে সাপ্তাহিক সমকোণ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা, দোয়া ও কেক কাটার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংসন সম্পাদক, ডিডিপি ও গুরু আশ্রমের চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক কবি কলামিষ্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফি সাধক গুরুজি এস এম রাজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব, জেএসএস ও টিভি জার্নালিষ্ট এসোসিএশনের সভাপতি,বাংলা টিভির ঈশ্বরদীর প্রতিনিধি, দৈনিক জনকন্ঠের স্টাফ রির্পোটার ও সাপ্তাহিক বিজয়দীপ্ত’র সম্পাদক তৌহিদ আক্তার পান্না, দৈনিক আলোকিত বাংলাদেশ’র ঈশ্বরদী প্রতিনিধি অধ্যাপক আলমাস আলী ও ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম।
সাপ্তাহিক সমকোণের বার্তা সম্পাদক তোফায়েল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সাপ্তাহিক সমকোণের নির্বাহী সম্পাদক রোহান খান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক মুমিন উদ্দীন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থা ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের দর্পনের ঈশ্বরদী প্রতিনিধি সালাউদ্দীন আহমেদ। অনুষ্ঠানে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ সুধিজন উপস্থিত ছিলেন । উল্লেখ্য, সাপ্তাহিক সমকোণ ১৬ বছর পেড়িয়ে ১৭ বছরে পদার্পন করলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!