শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ ::
বিপুল উৎসাহ উদ্দীপনায় ঈশ্বরদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন শেখ মামুন খালেদ ৫ দিনের রিমান্ডে ঈশ্বরদীতে নবাগত ইউএনও’র যোগদান, জংশন ডিডিপি গুরুআশ্রমের অভিনন্দন ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, পুলিশ অফিসারসহ আহত অন্তত ৩৫ জন ঈশ্বরদীর পাকুড়িয়ায় ডে-নাইট ঈদ বিনোদন অনুষ্ঠান সিজন-০৯ অনুষ্ঠিত ঈশ্বরদীতে ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে হেট্রিক  করলেন এসিল্যান্ড আসাদুজ্জামান ঈশ্বরদীতে ‘আহবান’-এর উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পদ্মার চরে অবৈধভাবে মাটি কাটা রোধে উপজেলা ও পুলিশ প্রশাসনের মধ্য রাতে ঝটিকা অভিযান  ঈশ্বরদী প্রেসক্লাব নিয়ে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন আহবায়ক আব্দুল মান্নান টিপু বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার আসামী আওয়ামী নেতাদের নিয়ে বিএনপি নেতাদের ইফতার মাহফিল

সাংবাদিককে গালি দেয়া ছাত্রলীগ নেত্রী শাস্তি পাচ্ছেন

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৫ মে, ২০২২

স্টাফ রিপোর্টার।।

বিবাহিত হয়েও ছাত্রলীগের পদ পাওয়ার বিষয়ে জানতে চাইলে সাংবাদিককে গালিগালাজ করা ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের নতুন কমিটির সহ-সভাপতি সুস্মিতা বাড়ৈয়ের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্রলীগ৷

আজ রবিবার (১৫ মে) গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়৷ তিনি বলেন, সাংবাদিকের সঙ্গে এমন আচরণ কখনোই কাম্য নয়। আমরা তার এ কাজের সাপোর্ট দিচ্ছি না। আমরা তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবো। বিষয়টি সাংবাদিকদের ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি।

সম্মেলনের ২ বছর ৯ মাস পর ১৩ মে রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সহ-সভাপতি পদ পেয়েছেন সুস্মিতা বাড়ৈ। তিনি বিবাহিত হয়েও এ পদ পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগের বিষয়ে মন্তব্য চাওয়ায় জাগো নিউজের সংবাদকর্মীকে অকথ্য ভাষায় গালাগাল করেন সুস্মিতা বাড়ৈ। ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী বিবাহিত কেউ ছাত্রলীগের পদ পাওয়ার সুযোগ নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!