শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সর্বশেষ ::
উন্নয়নখাতে সরকারী বরাদ্দের একটি টাকাও ব্যক্তিগত কাজে ব্যয় করবো না— এমপি আবু তালেব মন্ডল স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ আরএনপিপিকে কমিশনিং লাইসেন্স দিয়েছে বায়েরা ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ: গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে আহত-৭  ঈশ্বরদীতে সিএনজি ব্যবসায়ীর বিরুদ্ধে ৭ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ  ঈশ্বরদীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইনচার্জসহ ৫ পুলিশ আহত, একজনের অবস্থা আশংকাজনক নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান

রাজশাহীতে ঋনের টাকা শোধ করতে না পেরে যুবকের আত্ম হত্যা

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

রাজশাহী অফিস।।

 

রাজশাহী মহানগরীর তালাইমারী বাদুরতলা এলাকায় ঋণের অর্থ পরিশোধ করতে না পেরে গলায় ফাঁস দিয়ে জাহিদুল ইসলাম রাজ (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছে। তিনি নগরীর তালাইমারী বাদুড়তলা এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাতে গলায় ফাঁস দেয়া অবস্থায় নিজের ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাসুদ পারভেজ জানান, জাহিদুল ইসলাম ঋণগ্রস্থ ছিলেন। তার কাছে অনেকেই টাকা পেতেন। ধারণা করা হচ্ছে, ঋণের কারণে তিনি আত্মহত্যা করেছেন। শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!