শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ আরএনপিপিকে কমিশনিং লাইসেন্স দিয়েছে বায়েরা ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ: গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে আহত-৭  ঈশ্বরদীতে সিএনজি ব্যবসায়ীর বিরুদ্ধে ৭ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ  ঈশ্বরদীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইনচার্জসহ ৫ পুলিশ আহত, একজনের অবস্থা আশংকাজনক নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর –পুলিশ সুপার রুহুল কবির খান

যমুনা নদীর ওপর নির্মিত রেল সেতুতে পরীক্ষামুলক ট্রেন চলবে মঙ্গলবার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

যমুনা নদীর ওপর নির্মিত রেল সেতুতে পরীক্ষামুলক ট্রেন চলবে মঙ্গলবার
বিশেষ সংবাদদাতা।। যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব(নাম পরিবর্তন হতে পারে) রেলওয়ে সেতু দিয়ে দীর্ঘ প্রতীক্ষা শেষে মঙ্গলবার (২৬ নভেম্বর) পরীক্ষামূলক ট্রেন চালানো হবে। তবে দেশের বৃহৎ এই রেল সেতু চালু হলেও ট্রেনের পূর্ণগতি ফিরতে সময় লাগবে আরও দুই মাস।
সোমবার (২৫ নভেম্বর) বিকেলে সেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকল্প পরিচালক বলেন, মঙ্গলবার পরীক্ষামূলক ট্রেনটি ভূঞাপুর অংশের পূর্বপাড় থেকে ছেড়ে সিরাজগঞ্জের পশ্চিম অংশে যাবে। সেতুটির কাজ পুরোপুরি শেষ হয়েছে। আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হবে ডিসেম্বরে। তবে পরীক্ষামূলকভাবে মঙ্গলবার দুপুরের দিকে এই সেতু দিয়ে ট্রেন চালানো হবে।
বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণ কাজ শেষে সাশ্রয় হয়েছে ৫০ কোটি টাকা।
প্রকল্প সূত্রে জানা যায়, ২০২০ সালের আগস্ট মাসে ৯ হাজার ৭৩৪ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। পরে এ ব্যয় বেড়ে দাঁড়ায় ১৬ হাজার ৭৮০ কোটি ৯৬ লাখ টাকায়। এর মধ্যে ১২ হাজার ১৪৯ কোটি ২ লাখ টাকা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ঋণ হিসেবে দিয়েছে। এ প্রকল্পের নির্ধারিত সময় ছিল ২০১৬ সালের জুলাই থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত। কিন্তু প্রথম সংশোধনে এ সময়সীমা ২০২৪ সালের ডিসেম্বরে স্থানান্তরিত করা হয়। এর আগে ২০১৬ সালের ৬ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রকল্পটি অনুমোদন দেয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!