শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পাবনায় ডিবির অভিযানে নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়ারু গ্রেফতার চাটমোহরে ভ্যান চালককে গলা কেটে হত্যা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে উদ্ধারকৃত শিশুর মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বগুড়ায় চুয়াডাঙ্গা সদর থানায়  চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ  সুপার রুহুল কবির খান  ঈশ্বরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ জন গ্রেফতার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন পণ্যসহ ৪জন গ্রেফতার পাবনা জেলা গোয়েন্দা শাখা’র অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ৭ জন গ্রেফতার পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ৭ জন গ্রেফতার পাবনা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, জুয়াড়িসহ ১০৩ জন গ্রেফতার ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলসহ ৪জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

যথাযথ গুরুত্বের সাথে ঈশ্বরদীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

যথাযথ গুরুত্বের সাথে ঈশ্বরদীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
————-
এস এম রাজা।। যথাযথ গুরুত্বের সাথে আজ ৫ অক্টোবর’২২ সারা বিশ্বের ন্যায় ঈশ্বরদীতেও পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখা বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌর মেয়র ইছাহক আলি মালিথা, উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী। শিক্ষক সমিতির সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোক্তার হোসেনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন উপ জেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আরিফ শিক্ষক সমিতি আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, শিক্ষক অধ্যক্ষ আইনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন বিশ্বাস, শিক্ষক ওয়াসিম উদ্দিন, মাসুদ রানা, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন খান প্রমূখ। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো শিক্ষকেই শুরু শিক্ষার রূপান্তর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!