সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পাবনায় আগ্নেয়াস্ত্র তৈরীর কারখানা আবিস্কার, বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেফতার-২ উন্নয়নখাতে সরকারী বরাদ্দের একটি টাকাও ব্যক্তিগত কাজে ব্যয় করবো না— এমপি আবু তালেব মন্ডল স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ আরএনপিপিকে কমিশনিং লাইসেন্স দিয়েছে বায়েরা ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ: গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে আহত-৭  ঈশ্বরদীতে সিএনজি ব্যবসায়ীর বিরুদ্ধে ৭ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ  ঈশ্বরদীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইনচার্জসহ ৫ পুলিশ আহত, একজনের অবস্থা আশংকাজনক নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের

মেজ ভাইয়ের অস্ত্রাঘাতে রক্তাক্ত জখম হলো ছোট ভাই সুইট

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
ঈশ্বরদীতে জন্মদাতা পিতার বাড়িতে অসুস্থ্য মাকে নিজে মাথা গোজার ঠাই করার জন্য নিজের ভাগের অংশ দাবি করায় ভাই, ভাবি এবং সৎ মা মিলে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত করেছে তৃতীয় লিঙ্গের শরিফুল ইসলাম সুইটিকে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ঈশ্বরদী পৌরসভার পাতিলাখালি নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শফিকুল ইসলাম সুইটি (৩৮) ঐ এলাকার সাবেক পুলিশ সদস্য মৃত কামরুল ইসলামের সন্তান।
রক্তাক্ত সুইটির আর্তনাদ আর এলাকাবাসী সূত্রে জানা যায়, সাবেক পুলিশ সদস্য মৃত কামরুল ইসলামের ৬ সন্তানের মধ্যে ৪র্থ সুইটি। জন্মের পর সবকিছু ঠিক থাকলেও বয়স বাড়ার সাথে সাথে সুইটির শারিরিক পরিবর্তন হতে থাকে। আর সেই পরিবর্তই তাকে তৃতীয় লিঙ্গের কাতারে দাঁড় কড়ায়। তৃতীয় লিঙ্গের হওয়ায় সুইটির ওপর পারিবারিক অত্যাচার শুরু হয়।  অনেকবার তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তার মেজো ভাই।
সুইটি জানান, নানা সময়ে তাকে বাড়ি থেকে বের করে দিতে অনেক প্রচেষ্টা চালিয়েছে তার মেজো ভাই। চালিয়েছেন অসহ্য নিযার্তন। কিন্তু প্যারালাইসড হয়ে পড়ে থাকা অসুস্থ্য মায়ের একমাত্র অবলম্বন সুইটি সকলের দেয়া যন্ত্রনাকে সহ্য করে রয়ে গেছে। অতঃপর বাবার রেখে যাওয়া সম্পত্তি টাকা পয়সা সব কিছু থেকে বঞ্চিত সুইটির একমাত্র চাওয়া ছিলো অসুস্থ্য মায়ের সাথে থাকার মত একটি ঘর। সেই ঘর চাওয়াকে কেন্দ্র করেই বৃহস্পতিবার সকালে সুইটিকে পিটিয়ে রক্তাক্ত করেন সহদর শরিফুল ইসলাম বিপ্লব, ভাবি জেসমিন এবং সৎ মা আনজু ইসলাম।
তার উপর নির্যাতন করা হয় এমন অভিযোগে বহুবার বিচার চেয়েও বিচার না পাওয়া সুইটি রক্ত মাখা শরীরে সমাজের মুরব্বি, প্রশাসন এবং রাজনৈতিক নেতাদের দ্বারে দ্বারে ঘুরছেন বিচারের আশায়।
এ বিষয়ে ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী শফিকুল ইসলাম সুইটি । এ ব্যাপারে  ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দু সরকার জানান অভিযোগ পেয়েছি মামলা রেকর্ড করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!