বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ ::
রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবী এনপিপির পাবনায় মাদ্রাসা ছাত্রীর রহস্য জনক মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা? সড়ক দুর্ঘটনায় এমপি আহত ঈশ্বরদীতে বেলারুশ নাগরিককে গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টা, চালক গ্রেফতার ঈশ্বরদী বাজারে উপজেলা ও পৌর প্রশাসনের ঝটিকা অভিযান, ২০ হাজার টাকা জরিমানা চাষি বাঁচাও, দেশ বাঁচাও, অবৈধ সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেয়া হবে —- অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরদীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন বাংলাদেশী সব নাগরিকের অধিকার সমান–প্রধানমন্ত্রী তারেক রহমান আটঘরিয়ায় পিতাকে কুপিয়ে হত্যা করলো মাদকাসক্ত ছেলে

মাওলানা সাঈদী-নিজামী-সুবহানরা নির্দোষ ছিলেন, তাদের হত্যাকারীদের বিচার করা হবে- হাবিবুর রহমান হাবিব

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

মাওলানা সাঈদী-নিজামী-সুবহানরা নির্দোষ ছিলেন, তাদের হত্যাকারীদের বিচার করা হবে- হাবিবুর রহমান হাবিব

স্টাফ রিপোর্টার।।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, মাওলানা সাঈদীকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। বাংলার মাটিতে এ হত্যাকাণ্ডের বিচার করা হবে। তিনি বলেন, পাবনার গর্ব মাওলানা আব্দুস সুবহান নির্দোষ ছিলেন, তাকেও অন্যায়ভাবে হত্যা করা হয়েছে সে বিচার বাংলার মাটিতে হবে।

শনিবার (২ নভেম্বর) রাতে ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর মুন্সিপাড়া জামে মসজিদের উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে শুভেচ্ছা বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রহমান হাবিব বলেন, আমার এখানে এসে দুজন ব্যক্তির কথা মনে পড়ছে তাদের মধ্যে একজন আমাদের একান্ত প্রিয় ব্যক্তিত্ব যিনি শুধু বাংলাদেশ নয় সারা দুনিয়ায় কোরআনের কথা বলেছেন এবং অসংখ্য অন্য ধর্মীয় মানুষকে ইসলামের ছায়াতলে শানিত করেছিলেন, তিনি হলেন মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদী। আমার জেলখানার সহপাঠী ছিলেন, তাই তার সাথে আমার অনেক কথা হয়েছে তাকে আমি কখনোই খারাপ মানুষ দেখি নাই। তার মধ্যে কোন অন্যায় অবিচার দেখতে পাইনি। তিনি মারা যাননি তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, তার হত্যার বিচার বাংলার মাটিতে করা হবে। আমি বারবার বলেছি তার জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় করতে হবে। কিন্তু তৎকালীন আওয়ামী নিষ্ঠুর সরকার করতে দেয়নি। তিনি একজন ভালো মানুষ, এই বিচারের রায় মিথ্যা। তাকে যে এলাকার অপরাধের কথা বলা হয়েছে তিনি সেই এলাকাতেই ছিলেন না।

আরেকজনের কথা মনে পড়ে তিনি আমাদের পাবনার কৃতি সন্তান মাওলানা আব্দুস সুবহান। তার মৃত্যুর সময় আমি হাসপাতালে ছিলাম। তাকে দেখতে আসার কথা ছিল, কিন্তু ঢাকায় কাজ থাকায় আসতে পারিনি। আমি অবাক হয়েছি এই জালিম সরকার তার জানাজায় যেন কেউ না আসতে পারে সেজন্য রাস্তায় রাস্তায় ব্যারিকেড দেয়, গাড়ি চলাচল বন্ধ করে দেয়। তারপরও মাওলানা সুবহান এর নামাজে জানাজায় লাখ লাখ মানুষ অংশ নিয়েছে। আমি টকশোতে বলেছিলাম মাওলানা আব্দুস সুবহান পাঁচবারের এমপি তাকে কেন সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা করতে দেয়া হলো না। আমি বাংলাদেশের সকল মিডিয়ার সামনে বলবো মাওলানা আব্দুস সুবহান নির্দোষ ছিলেন। এছাড়া জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামি ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে সে কথাও তিনি উল্লেখ করেন।

হাবিব বলেন, বাংলাদেশে আর ইসলামিক জালসা বন্ধ করা হবে না। যারা ইসলামের জালসা বন্ধ করেছে তারা আর বাংলাদেশে নাই।

উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কুরআন আল্লামা তারেক মনোয়ার। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদীস্থ শাওন চা কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর আলহাজ্ব আব্দুস সালাম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!