রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ ::
উন্নয়নখাতে সরকারী বরাদ্দের একটি টাকাও ব্যক্তিগত কাজে ব্যয় করবো না— এমপি আবু তালেব মন্ডল স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ আরএনপিপিকে কমিশনিং লাইসেন্স দিয়েছে বায়েরা ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ: গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে আহত-৭  ঈশ্বরদীতে সিএনজি ব্যবসায়ীর বিরুদ্ধে ৭ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ  ঈশ্বরদীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইনচার্জসহ ৫ পুলিশ আহত, একজনের অবস্থা আশংকাজনক নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান

ভেড়ামারায় সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময়

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২৯ আগস্ট, ২০২১

মাসুদ রানা।।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ভেড়ামারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১১ টায় ভেড়ামারা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরীন’র সভাপতিত্বে মৎস্য দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটনসহ সাংবাদিকবৃন্দ।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরীন জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে (২৮ আগষ্ট০৩ সেপ্টেম্বর ২০২১) বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, প্রচারণা, উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্তকরণ, বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ, প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষি ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়, চাষিদের পরামর্শ, সেবা, পুকুরের মাটি ও পানি পরীক্ষা।
এছাড়াও সুফলভোগীদের প্রশিক্ষন ও ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জেলা- উপজেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময়। কর্মসূচি সফল করতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!