রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ ::
উন্নয়নখাতে সরকারী বরাদ্দের একটি টাকাও ব্যক্তিগত কাজে ব্যয় করবো না— এমপি আবু তালেব মন্ডল স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ আরএনপিপিকে কমিশনিং লাইসেন্স দিয়েছে বায়েরা ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ: গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে আহত-৭  ঈশ্বরদীতে সিএনজি ব্যবসায়ীর বিরুদ্ধে ৭ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ  ঈশ্বরদীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইনচার্জসহ ৫ পুলিশ আহত, একজনের অবস্থা আশংকাজনক নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান

বৈষম্য বিরোধী ছাত্রজনতার ওপর হামলা মামলায় রনক সহ ৮ জন গ্রেফতার।।

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

বৈষম্য বিরোধী ছাত্রজনতার ওপর হামলা মামলায় রনক সহ ৮ জন গ্রেফতার।।
—–
স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলা মামলার আর এক আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রনক (১৮)কে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।

গত ১ ফেব্রুয়ারি’২৫ বিকালে শহরের দরিনারিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে দরিনারিচা এলাকার সানাউল্লাহ’র ছেলে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহিদ জানান, ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার অভিযোগে গত বছরের ১৯ আগষ্ট থানায় একটি মামলা হয়। ওই মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে রনক চিহ্নিত হয়।

সে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য ও প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এর ছেলে ও সাবেক এমপি গালিবুর রহমান শরিফ’র ছোটভাই ও ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল’র আস্তাভাজন অনুসারী বলে পুলিশ জানায়। গ্রেফতারকৃত রনককে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, একই মামলায় গত ১ সপ্তাহে আরও ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!