রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সর্বশেষ ::
পাবনায় আগ্নেয়াস্ত্র তৈরীর কারখানা আবিস্কার, বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেফতার-২ উন্নয়নখাতে সরকারী বরাদ্দের একটি টাকাও ব্যক্তিগত কাজে ব্যয় করবো না— এমপি আবু তালেব মন্ডল স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ আরএনপিপিকে কমিশনিং লাইসেন্স দিয়েছে বায়েরা ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ: গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে আহত-৭  ঈশ্বরদীতে সিএনজি ব্যবসায়ীর বিরুদ্ধে ৭ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ  ঈশ্বরদীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইনচার্জসহ ৫ পুলিশ আহত, একজনের অবস্থা আশংকাজনক নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা মেয়ের মৃত্যু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

পাবনায় বিদ্যুত পৃষ্ট হয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু।
—————————————————-
স্টাফ রিপোর্টার।। পাবনায় বিদ্যুত পৃষ্ট হয়ে মা ও মেয়ে দুজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল সকাল ৯টায় সদর উপজেলার দাপুনিয়া গ্রামে এঘটনা ঘটে।

জানা গেছে বিদ্যুতের ফূটো তারে স্পর্শ লেগে প্রথমে মা জাহানারা খাতুন(৫৫) বিদ্যুত তারিত হন। তাকে বাঁচাতে বিদ্যুত লাইন বন্ধ করার জন্য প্লাগ খুলতে গিয়ে বিদ্যুত তারিত হন মেয়ে নার্গিস সুলতানা (৩৫)। উভয়ে ঘটনাস্থলেই মারা যান।
মা ও মেয়ে বিদ্যুত পৃষ্ট হয়ে একসাথে মারা যাওয়ার খবরে এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। শেষ বারের জন্য এক নজর দেখার জন্য শত শত মহিলা ঐ বাড়িতে ভিড় জমায়। বিদ্যুত পৃষ্টে নিহত নার্গিস সুলতানার স্বামীর বাড়ি পাবনার উপশহর হিমাইতপুরে। মায়ের ডাকে তিনি দাপুনিয়ায় বাবার বাড়ি গিয়েছিলেন। তার স্বামী ও বড় মেয়ে পাবনার উদীয়মান কবি, আবৃত্তিকার ও সংবাদ পাঠিকা জান্নাতুল ফেরদৌস অনি ঢাকায় ছিলেন। তারা আসার পর গতকাল রাত নয়টায় মরহুমাদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দাপুনিয়া কবরস্থানে মরদেহ দাফন করা হয়। মা ও মেয়ের মর্মান্তিক এই মৃত্যর ঘটনায় গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংসন সম্পাদক ও ডিডিপির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক কবি গীতিকার সুরকার সংগঠক সমাজ সেবক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা, দৈনিক খবর বাংলার সম্পাদক ও খবর বাংলা সাহিত্য পরিষদের সভাপতি আলহাজ্ব ডা:আব্দুস সালাম, পাবনা জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি কবি আবূল কালাম আজাদ বাবু,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সা‌বেক সভাপতি আবুল কাশেম, কবিতা সংসদের সভাপতি মানিক মজুমদার, উত্তরন সাহিত্য পরিষদের সভাপতি আলমগীর কবির হৃদয়, মিডিয়া এসোসিয়েশনের সভাপতি সুমন আলী, সাধারণ সম্পাদক জুবায়ের কাজল ও পাবনা মিডিয়ার সভাপতি ফজলুল করিম বাচ্চু।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!