সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পাবনায় আগ্নেয়াস্ত্র তৈরীর কারখানা আবিস্কার, বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেফতার-২ উন্নয়নখাতে সরকারী বরাদ্দের একটি টাকাও ব্যক্তিগত কাজে ব্যয় করবো না— এমপি আবু তালেব মন্ডল স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ আরএনপিপিকে কমিশনিং লাইসেন্স দিয়েছে বায়েরা ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ: গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে আহত-৭  ঈশ্বরদীতে সিএনজি ব্যবসায়ীর বিরুদ্ধে ৭ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ  ঈশ্বরদীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইনচার্জসহ ৫ পুলিশ আহত, একজনের অবস্থা আশংকাজনক নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের

বজ্রপাতে ২১ জনের মৃত্যু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

 

উত্তর-পূর্ব ভারতের বিহার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আজ (মঙ্গলবার) জানায়, রাজ্যে গত ২৪ ঘন্টায় বজ্রপাতে ২১ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই ছিলেন মাঠে কর্মরত কৃষক।

বিহারের মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারপিছু ৪ লাখ ভারতীয় রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে লোকজনকে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পরামর্শ অনুসরণ করার এবং খারাপ আবহাওয়ায় যতটা সম্ভব বাইরে না-যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ভারতে প্রতিবছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল। এসময় বজ্রপাতে হতাহতের ঘটনা ঘটে। বিহারে জুন ও জুলাই মাসে বজ্রপাতে কয়েক ডজন লোক মারা যায়।

চলতি বছরে বিহারে বজ্রপাতে ২১৬ জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে, চলতি বছরে দেশের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে। যার জেরে বন্যা ও ভুমিধস হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছেন অনেকেই। সূত্র: টিওআই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!