শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

ফতে মোহাম্মাদপুরে বিরাট ইসলামি জালসা অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

ফতে মোহাম্মাদপুরে বিরাট ইসলামি জালসা অনুষ্ঠিত
———
স্টাফ রিপোর্টার।। আল্লাহ ও রাসূল (সঃ) প্রেমিক মরহুমা জমেলা খাতুন (নানী) এর স্মরণে ১১তম বার্ষিক বিরাট ইসলামী জালসা অনুষ্ঠিত হয়েছে।

৬ ফেব্রুয়ারী’২৬ বাদ আছর থেকে মধ্যরাত অবধি ফতেমোহাম্মদপুর রহমত আলীর বাড়ি সংলগ্ন মাঠ প্রাঙ্গণে উক্ত ইসলামি জালসা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংশন সম্পাদক, ডিডিপি ও গুরুআশ্রমের চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা।

এই ওয়াজ মাহফিলে সভাপতি হিসেবে বয়ান করেন মাজহার-এ ইসলাম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ক্বারী আলহাজ্ব মোহাম্মদ আবুল খায়ের রিজভী। প্রধান বক্তা ছিলেন আল মদিনা জামে মসজিদের খতিব আলহাজ হযরত মাওলানা কারী মুফতি মোঃ সাইদুর রহমান সাহেব। দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ করেন নুরুল্লাহপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মোঃ সাদ আহমেদ সাহেব, তৃতীয় বক্তা হিসেবে ওয়াজ করেন বেলতলা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোঃ সালেকুজ্জামান সাহেব।

হামদ ও নাত পরিবেশন করেন নিউকলোনী গরীবে নেওয়াজ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ রাহাত হোসেন আল ক্বাদরী।
আয়োজন ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ খেরু সরদার,আলহাজ মোঃ গোল্ডেন, কবি ওয়াসিম আকরাম টগর,মোঃ আব্দুর রহিম গোলাম রসুল সাগর, দুলাল, দোয়েল, জুয়েল ও রমজান। এলাকাবাসী ও যুব সমাজের সহযোগিতায় এই ইসলামি জালসা অনুষ্ঠিত হয়। পরে বিশেষ মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!