বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ ::
পাবনা জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান চুয়াডাঙ্গা পুলিশ সুপারের আন্তরিকতায় ১২০ টাকায় সরকারি চাকরী পেলো ২১জন সাঈদ হত্যা মামলায় ড.হাসিবুর গ্রেফতার ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা গণভোটের রায় বাস্তবায়ন ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ ঈশ্বরদীর মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার কারণ উদ্ঘাটনে তদন্ত গঠন শেষ পর্যন্ত জীবিত উদ্ধার করা হলো চৈতীকে, রক্ষা পেলো একটি জীবন  ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু ঈশ্বরদীতে কৃষকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় ঈশ্বরদীর মুলাডুলিতে দু’দিন ব্যাপী ওরশ মোবারক ও সাধুসঙ্গ অনুষ্ঠিত

পোড়াদহ রেলওয়ে থানার ওসির মৃত্যু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

কুষ্টিয়া জেলা সংবাদদাতা।।

 

 

কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশনের পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মো. ফয়েজুর রহমান (৫২) বাথরুমে গোসল করার সময় বৃহস্পতিবার (৮ জুলাই) দুপরে আকস্মিকভাবে মারা যান। হাসপাতালের চিকিৎসক ও পুলিশ স্টেশনের কর্মকর্তারা জানিয়েছেন ষ্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, দুপুরে পৌনে ২ টার দিকে ওসি ফয়েজুর রহমান গোসল করতে বাথরুমে যান। কিন্তু প্রায় এক ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও বাথরুম থেকে তিনি না বেরুনোয় সহকর্মীরা বাইরে থেকে তাকে ডাকাডাকি করেন। কিন্তু এতেও কোন সাড়া না পেয়ে বাথরুমের পিছনের ভেন্টিলেটর দিয়ে সহকর্মীরা দেখতে পান তিনি অচেতন অবস্থায় পড়ে আছেন মেঝেতে। ঘটনার পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ছুটে আসে। পরে বাথরুমের দরজা ভেঙ্গে ওই পুলিশ কর্মকর্তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মানস ভট্টাচার্য পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। ষ্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতালের চিকিৎসক জানান।

রেলওয়ে পুলিশের সদস্যরা জানান, মৃত্যুর আগে তিনি ছিলেন সুস্থ-স্বাভাবিক। এছাড়া অসুস্থতার কোন লক্ষণ তার ছিল না। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পোড়াদহ রেলওয়ে পুলিশ স্টেশনের ডিউটি অফিসার এএসআই বাহার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ শেরপুর জেলার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

0 0

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!