মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সর্বশেষ ::
জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর –পুলিশ সুপার রুহুল কবির খান কুষ্টিয়ার দৌলতপুরে দরবার ও মাজারে হামলা, অগ্নি সংযোগ, পীরকে হত্যা, আহত-৩ কারাগারে বিএনপি নেতার মৃত্যু, মামলা দায়ের সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ

পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত

ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি।।পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনেউৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যে এ আসনের দুটি উপজেলায় ১২৯ ভোট কেন্দ্রে বিএনপির ধানের শীষের হেভিওয়েট প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে পরাজিত করে ৩৭৫২ ভোটে বেসরকারিভাবে বিজয় লাভ করেছেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল।
জানা গেছে, সকাল থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ঈশ্বরদী ও আটঘরিয়ার ১২৯ টি ভোটকেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট গ্রহন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এর মধ্য ঈশ্বরদীর ৮৪ টি কেন্দ্র ও আটঘরিয়ার ৪৫ টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। এ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের বিপক্ষে নিজ দলের জাকারিয়া পিন্টু স্বতন্ত্র প্রার্থী হিসেবে ও অপরদিকে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতিকে আবু তালেব মন্ডল প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ১২৯ টি কেন্দ্রে অধ্যাপক আবু তালেব মন্ডল পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৭৭৫ ভোট ও নিকটতম প্রতিদ্বন্দ্বি হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ২৩ ভোট। এদিকে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু পেয়েছেন ২৫ হাজার ৮৪১ টি ভোট।
নানাধরনের বাধা বিপত্তি ও হাজারো লড়াই সংগ্রামের পর নিজ এলাকায় এ নির্বাচনে অংশ নিয়ে জয় লাভে জনপ্রিয়তার প্রমাণ দিলেন অধ্যাপক আবু তালেব মন্ডল। তার এই বিজয়কে এই জনপদের মানুষের ‘ভালোবাসার প্রতিফলন’ হিসেবে দেখছেন স্থানীয়রা। সেই সাথে নির্বাচনের পূর্বে ঘোষিত ইস্তেহার বাস্তবায়ন করবেন বলে ঈশ্বরদী- আটঘরিয়ার জনসাধারণ আশা প্রকাশ করেন।

হাজার হাজার নেতাকর্মী ও মানুষের হাত থেকে বিজয়ের মালা গলায় নিয়ে উচ্ছাসিত অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, এ বিজয় আমার ঈশ্বরদী- আটঘরিয়ার প্রানের মানুষের বিজয়। সবাই দোয়া রাখবেন আমরা সবাই মিলে একসাথে সকল উন্নয়নের সারথি হতে পারি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!