রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ছাগলের জন্য প্রাণ হারালো পিতা-পুত্রসহ ৪ জন চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ঈশ্বরদী আটঘরিয়ায় ৬মাসে ৭৫টি মাদকের মামলায় গ্রেফতার ৭৭জন, ৯৫টি মোবাইল কোর্টে সাজা প্রাপ্ত ৯৭ জন, বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার পাবনা জেলার শ্রেষ্ঠ সার্কেল এসপি হলেন প্রণব কুমার পাবনা পুলিশ সুপারের ঈশ্বরদী সার্কেল অফিস, থানা ও পুলিশ ফাঁড়ি পরিদর্শন দেশের সকল পুলিশ ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ ঈশ্বরদীতে ৬মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৬৭টি মামলায় ৬৯জন গ্রেফতার, মোবাইল কোর্টে ৭৫ জনের সাজা প্রদান পাবনায় বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২ ঈশ্বরদীর পদ্মায় নৌকা থেকে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক, পুলিশ বলছে ঘটনা ভেড়ামারা এলাকায় পরীক্ষা চলাকালে হলরুমে টিকটক, সর্বত্র আলোচনা – সমালোচনার ঝড়

পাবনায় র‌্যাবের অভিযানে ২ লক্ষাধিক টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

পাবনায় র‌্যাবের অভিযানে ২ লক্ষাধিক টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
এস এম রাজা।। পাবনায় র‌্যাবের অভিযানে ২ লক্ষাধিক টাকার হেরোইনসহ আরিফুল ইসলাম বাপ্পি(৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। সে পাবনা সদর উপজেলার ঘোষপাড়া গ্রামের মোঃ ময়ছের আলীর ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর’২৪ রাতে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী’র নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল পাবনা সদরের দক্ষিণ রাঘবপুর এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ২ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ আসামীকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!