শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ ::
পাবনা জেলার শ্রেষ্ঠ সার্কেল এসপি হলেন প্রণব কুমার পাবনা পুলিশ সুপারের ঈশ্বরদী সার্কেল অফিস, থানা ও পুলিশ ফাঁড়ি পরিদর্শন দেশের সকল পুলিশ ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ ঈশ্বরদীতে ৬মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৬৭টি মামলায় ৬৯জন গ্রেফতার, মোবাইল কোর্টে ৭৫ জনের সাজা প্রদান পাবনায় বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২ ঈশ্বরদীর পদ্মায় নৌকা থেকে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক, পুলিশ বলছে ঘটনা ভেড়ামারা এলাকায় পরীক্ষা চলাকালে হলরুমে টিকটক, সর্বত্র আলোচনা – সমালোচনার ঝড় ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন, রাস্তা অবরোধ, ফাঁসির আশ্বাস প্রশাসনের পাবনার দেবোত্তর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুব‌কের মর্মান্তিক মৃত্যু পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

পাবনায় বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪

 

পাবনা প্রতিনিধি
পূর্ব বিরোধের জেরে পাবনায় আবুল কাশেম নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিবেশীরা।

গত ৯ ফেব্রুয়ারি রাতে পাবনার শালগাড়িয়ার তালবাগান খাদিজাতুল কুবরা জামে মসজিদের জলসায় আবুল কাশেমের (নিহত) সাথে কথা কাটাকাটি হয় একই এলাকার সামির হোসেন ও তার পিতা লাড্ডু সুলতানের। পরে স্থানীয়রা সেটি মিমাংসা করে দেয়।

২৫ ফেব্রুয়ারি, রবিবার সেই বিরোধের জেরে বিকেলে আবুল কাশেম তার বাড়ি থেকে সামির হোসেনের বাড়ির দিকে গেলে সামিরের বাবা লাড্ডু সুলতান সেটা দেখতে পান। পরে সে বাড়ি থেকে চাকু এনে আবুল কাশেমকে বেধরক চাকু দিয়ে আঘাত করতে থাকে। এসময় সামির ও তার বাবার নেতৃত্বে ৭-৮ জন যুবক সেখানে উপস্থিত হয়ে তারাও এলোপাথাড়ি ছুরিকাঘাত করেন। এক পর্যায়ে আবুল কাশেম নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে স্থানীয়রা পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কাশেম পাবনার স্কয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরি করতেন।

এলাকাবাসী জানান, উচ্ছৃঙ্খল চলাফেরা, মেয়েদেরকে উত্যক্তসহ নানা অভিযোগ রয়েছে অভিযুক্ত সামিরের বিরুদ্ধে। আর সামিরের বাবা ছিল এলাকার রংবাজ।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। আমাদের অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!