রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষ ::
উন্নয়নখাতে সরকারী বরাদ্দের একটি টাকাও ব্যক্তিগত কাজে ব্যয় করবো না— এমপি আবু তালেব মন্ডল স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ আরএনপিপিকে কমিশনিং লাইসেন্স দিয়েছে বায়েরা ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ: গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে আহত-৭  ঈশ্বরদীতে সিএনজি ব্যবসায়ীর বিরুদ্ধে ৭ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ  ঈশ্বরদীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইনচার্জসহ ৫ পুলিশ আহত, একজনের অবস্থা আশংকাজনক নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান

ধান কাটা নিয়ে সংঘর্ষ নিহত ১ আহত অন্তত ১৫ জন

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ১৯ মে, ২০২৩

পাবনার সাঁথিয়ায় ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল আওয়াল (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। গতকাল বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার নাগডেমরা ইউনিয়নের সেলন্দা গ্রাম বাধার বিলে এ ঘটনা ঘটে।
নিহত আওয়াল সেলন্দা গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে। আহতদের পাশর্^বর্তী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র্রে ভর্তি করা হয়েছে। জানা যায়, বাধার বিলের জমি নিয়ে সেলন্দা গ্রামের আমজাদ আলী গংদের সাথে একই গ্রামের মুজিবর রহমান গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই জমিতে চলতি মৌসুমে ধান রোপন করেন মুজিবর রহমান গং। বৃহস্পতিবার সকালে ওই বিরোধপূর্ন জমিতে ধান কাটতে যান আমজাদ আলী ও তার লোকজন। এতে বাধা দেন মুজিবর রহমান ও তার লোকজন। এ সময় কথা কাটাকাটির জেরে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টেঁটার আঘাতে মুজিবর পক্ষের আব্দুল আওয়াল ঘটনাস্থলেই মারা যান। এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ওসি আরো জানান, সুরতাহল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলেও জানান ওসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!