শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সর্বশেষ ::
পিবিআই’র পুলিশ সুপার জনাব রুহুল কবির খান চুয়াডাঙ্গার পুলিশ সুপার ঈশ্বরদী প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত, আহবায়ক কমিটি গঠিত।। বিভিন্ন মহলের অভিনন্দন  বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার

চলন্ত বাসে কলেজ ছাত্রীকে রাতভর ধর্ষন, গ্রেফতার-৩

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

চলন্ত বাসে কলেজ ছাত্রীকে রাতভর ধর্ষন, গ্রেফতার-৩
টাঙ্গাইল জেলা সংবাদদাতা।। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে এক কলেজ ছাত্রীকে রাতভর দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসের চালক ও হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- বাসচালক মো. আলতাফ (২৫), হেলপার মো. সাগর (২৪) ও চালকের সহযোগী মো. রাব্বি (২১)।

এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শরীফ জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে মিরপুর সরকারি বাংলা কলেজের ছাত্রী ভুক্তভোগী (২৬) ঢাকার রেডিও কলোনি থেকে আশুলিয়ার উদ্দেশে সাভার পরিবহনের একটি বাসে ওঠেন। সে সময় বাসে আরও দুজন যাত্রী ছিলেন। পরে তারা নেমে গেলে ওই ছাত্রীকে জোরপূর্বক আটকে রাখা হয়।

অভিযোগে বলা হয়, ভুক্তভোগীর সঙ্গে থাকা স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় অভিযুক্তরা। এরপর বাসটি বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে রাতভর তাকে দলবদ্ধ ধর্ষণ করা হয় এবং ঘটনার ভিডিও ধারণ করা হয়।

পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী লেনের করটিয়া আন্ডারপাস এলাকায় মহাসড়কের ওপর সন্দেহজনক অবস্থায় বাসটি দাঁড়িয়ে থাকতে দেখে হাইওয়ে পুলিশ আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পুরো ঘটনার তথ্য পাওয়া যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!